সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে

ঘুমের ঘোরে অনেকেই সশব্দে নাক ডাকেন। সঙ্গীর নাক ডাকার শব্দে অনেকরই ঘুমের বারোটা বাজে। কেউ ব্যাপারটা স্বীকার করে নেন, কেউ আবার বেমালুম অস্বীকার করে যান!

চিকিৎসকদের মতে, নাকের ভিতর শ্বাস চলাচলে বাধা পেলে কিংবা গলার পেছন দিকে আলজিভের দিকের টিস্যু কোনো কারণে অত্যধিক ঢিলে হয়ে গেলে, এমন আওয়াজ বেরোতে পারে।

তবে যে কারণেই হোক, এই সমস্যার সমাধান করা জরুরি। তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। চলুন জেনে নেই।

পিপারমিন্ট অয়েল

শ্বাসনালী বাধামুক্ত রেখে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে পিপারমিন্ট অয়েল। তাই ঘুমোনোর আগে বুকে কয়েক ফোঁটা এই তেল মালিশ করে নিন। তাতেই কমবে নাক ডাকা।

ধূমপান ছাড়ুন

ধূমপানের কারণে নাক, গলার পর্দা ফুলে গিয়ে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রভাবিত হতে পারে। তাই ধূমপান ছাড়লে শ্বাসের সমস্যা দূর হওয়ার পাশাপাশি নাক ডাকাও কমবে।

পাশ ফিরেই ঘুমান

চিৎ হয়ে ঘুমালে জিহ্বার অংশ শ্বাসনালীতে বাধা সৃষ্টি করে। তাই পাশ ফিরে ঘুমোন। এতে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নাক ডাকা নিয়ে চিন্তা বাড়বে না।

হাইড্রেটেড থাকুন

ডিহাইড্রেশনের কারণে নাক ও গলায় ঘন শ্লেষ্মা নিঃসরণ হয়। এর কারণে নাক ডাকার দাপট বাড়বে। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানিপান করুন।

ঘুমানোর আগে এই কাজ করুন।ঘুমোতে যাওয়ার আগে অ্য়ালকোহল বা ঘুমের ওষুধ খাবেন না। এর কারণে গলার মাংসপেশি শিথিল হওয়ায় নাক ডাকার সমস্যা বাড়বে।

স্টিমেই মিলবে উপকার

ঘুমোতে যাওয়ার আগে স্টিম নিন। এতে নাক পরিষ্কার থাকবে। তাই নাক ডাকার আওয়াজে পাশের ব্যক্তির ঘুমও ভাঙবে না।

এছাড়া অতিরিক্ত ওজনের কারণেও কিন্তু শ্বাসনালিতে চাপ পড়ে। তাই একটা হেলদি ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে ওজন রাখুন হাতের মুঠোয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর