সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অলসতা কাটবে যেসব অভ্যাসে

প্রতিনিধির নাম / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : September 18, 2024
অলসতা কাটবে যেসব অভ্যাসে

অলসতার কারণে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেন অনেকে। বলা যায় জীবনের একটি অভিশাপ। উন্নতির পথে অন্যতম অন্তরায়। তবে এই অলসতা কাটানোর রয়েছে নানা উপায়।

অলসতা দূর করার কয়েকটি সহজ উপায় হলো-

-পর্যাপ্ত ঘুমানো। অন্তত ৬-৭ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে।

-ঘুম থেকে উঠেই প্রচুর পানি সহকারে মুখ ধুয়ে ফেলা। এতে নিমিষেই স্বস্তিবোধ চলে আসে।

-নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা।

-খাদ্যতালিকা পরিচ্ছন্ন রাখুন। প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, ফলমূল ও আঁশজাতীয় খাবার খান। পারতপক্ষে তৈলাক্ত ও ভারী খাবার থেকে দূরে থাকুন।

-নিজ বাড়ি ও কর্মক্ষেত্র সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এতে আপনি প্রচুর কর্মোদ্যম বোধ করবেন।

-প্রতিটি দিনের শুরু করুন ইতিবাচক প্রেরণা দিয়ে। নিজেকে নিজে বলুন, আমি পারবোই।

-অনুপ্রেরণামূলক সুর কিংবা গান শুনুন। এটি আপনাকে ফুরফুরে মেজাজে থাকতে সাহায্য করবে।

-আশপাশের একঘেয়ে পরিবেশ একটু বদলে ফেলুন। সবুজ গাছগাছালি, প্রিয় কোনো চিত্রকর্ম কিংবা কোনো শোপিস সাজিয়ে মোহনীয় করে তুলতে পারেন নিজস্ব জায়গা।

-ইতিবাচক মানুষের সঙ্গে মিশতে চেষ্টা করুন সব সময়। এমন মানুষের সঙ্গে মিশুন যিনি আপনাকে সব সময় অনুপ্রেরণা, সাহস ও ভালোবাসা সঞ্চার করবেন।

-যেকোনো বিষয় খুব সহজভাবে ভাববেন। মনে রাখবেন, একটি সহজ বিষয় ও সহজ সমাধানই আপনাকে সাফল্যের পথে ধাবিত করে।

-কর্মতালিকা প্রণয়ন করুন। কোন কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটি নির্ণয় করার চেষ্টা করুন। এবার সে অনুযায়ী কাজ করুন।

-সহজ কাজটি দিয়ে কাজ করা শুরু করুন। কঠিন ও জটিল বিষয়গুলো সময় নিয়ে ধীরে-সুস্থে করুন।

-বড় কোনো কাজ বা লক্ষ্য ছোট ছোট কয়েকটি ভাগে বিভক্ত করে নিয়ে কাজ করুন। কাজটি সহজ হয়ে ধরা দেবে আপনার কাছে।

-সময়ের মূল্য দিন। অবসর সময়টাও এমন কোনো কাজ করে কাটান যে কাজটি আপনাকে বেশ অনুপ্রেরণা দেবে। সেটি হতে পারে বই পড়া, লেখালিখি করা কিংবা ছবি আঁকা।

-প্রত্যেকটি কাজের একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। এক কাজের সময়ে অন্য কাজ করে কখনো সে সময়টি নষ্ট করবেন না। মনে রাখবেন, প্রত্যেকটি মুহূর্তই মূল্যবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর