শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

কোন রোগ থাকলে ভুলেও খাবেন না ডাবের পানি?

প্রতিনিধির নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : September 19, 2024
কোন রোগ থাকলে ভুলেও খাবেন না ডাবের পানি?

ডাবের পানি সবারই কমবেশি পছন্দের। গরমের দিনে পিপাসা মেটাতে ডাবের পানির তূলনা নেই। ডাবের পানির আছে বিশাল স্বাস্থ্যগুণ। নিয়মিত ডাবের পানি খেলে শরীর বিষমুক্ত থাকে। আর অনেক রোগ ধীরে ধীরে সরে যায় শরীর থেকে।

ডাবের পানিতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। এক গ্লাস ডাবের পানিতে ক্যালোরির পরিমাণ থাকে মাত্র ৪৫। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা খনিজে পরিপূর্ণ ডাবের পানি। কিন্তু কথা হল, সকলের জন্য ডাবের পানি ভালো নয়। কিছু রোগ আছে যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভালো।

কিডনির রোগ

ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির অসুখ আগে থেকেই আছে, তারা নিয়মিত ডাবের পানি খেতে শুরু করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে ‘হাইপারক্যালিমিয়া’ হতে পারে। ফলে শরীরে খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

অ্যালার্জির সমস্যা

বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে অনেকের। যদি তেমন থাকে, তা হলে ডাবের পানি খাওয়া চলবে না। এতে অ্যালার্জিজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে।

ফুসফুসের রোগ

ফুসফুসে দীর্ঘ দিন ধরে সংক্রমণ ও তার থেকে সিস্ট হতে পারে অনেকের। ফুসফুসের সমস্ত সংক্রমণেরই ঠিক ভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফাইব্রোসিসে পরিণত হয়। ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয় ও ধীরে ধীরে স্থূল ও কঠিন হয়ে পড়ে শ্বাসকার্যে বাধা তৈরি করে। তখন একে বলে ‘সিস্টিক ফাইব্রোসিস’। এমন অবস্থা থাকলে ডাবের পানি স্বাস্থ্যকর না-ও হতে পারে।

রক্তচাপের সমস্যা

ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, তা হলে রক্তচাপ বাড়বে। আবার পটাশিয়াম বেড়ে গেলে রক্তচাপ কমবে। যাদের রক্তচাপের সমস্যা আছে, তাদের ডাবের পানি না খাওয়াই ভাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর