সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফ্রিজের খাবার হতে পারে ইউরিন ইনফেকশনের কারণ

প্রতিনিধির নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : October 1, 2024
ফ্রিজের খাবার হতে পারে ইউরিন ইনফেকশনের কারণ

সারাবিশ্বে প্রতিনিয়ত ইউরিন ইনফেকশনের আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত ৩৫ বছরে ইউরিন ইনফেকশনে আক্রান্ত হওয়া এবং এর ফলে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।

মূলত প্রাণীর শরীরের নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ রেচনতন্ত্রে জটিল প্রক্রিয়ায় পরিশোধিত হয়। শরীরের অতিরিক্ত পানির সঙ্গে সেই বজ্র্য শরীর থেকে বের হয়ে যায়। এই রেচন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান থাকার উপর আমাদের খাদ্যতালিকার বেশ প্রভাব রয়েছে।

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ফ্রিজে রাখা খাবার খাওয়ার কারণে রেচন অঙ্গ মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই) হতে পারে। ওয়ান হেলথ এর একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের এই মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ই-কোলাই দ্বারা দূষিত মাংস ইউরিন ইনফেকশন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। সাধারণত মুরগী এবং টার্কি পণ্যে এক্সটেন্ডেড-স্পেকট্রাম বিটা-ল্যাকটামেজ ব্যবহার করা হয়। ঠিকমতো রান্না না করা হলে এর থেকে ই-কোলাই তৈরি হতে পারে। এতে অন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যেতে পারে, যা পরবর্তীতে রেচনপ্রক্রিয়ায় ছড়িয়ে যায়।

সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপদ যৌন কার্যকলাপের প্রতি উদাসীনতার কারণে ইউরিন ইনফেকশন হতে দেখা যায়। এবার, ইউরিন ইনফেকশন হওয়ার নতুন এই কারণটি সামনে এসেছে। এই সমস্যা এড়াতে করণীয়-

১.পোল্ট্রি এবং মাংস থেকে ব্যাকটেরিয়াকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যথাযথ তাপে এবং ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে।

২. মাংস এবং সবজি বা অন্যান্য খাবারের জন্য আলাদা কাটিং বোর্ড, ছুরি এবং পাত্র ব্যবহার করুন। কাঁচা মাংস কাটার পর ভালোভাবে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।

৩. পচনশীল খাবার দীর্ঘদিন হিমায়িত করে রেখে খাবেন না। যেসব খাবার ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে পচনশীল তাদের জমে থাকা অবস্থায় ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। তবুও এরমধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি থেকেই যায়, তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ধরনের খাবার খেয়ে নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর