সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বুকে জমে থাকা কফ দূর করবে এ পানীয়

প্রতিনিধির নাম / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : October 1, 2024
বুকে জমে থাকা কফ দূর করবে এ পানীয়

একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে হুটহাট বৃষ্টি। দুইয়ে মিলে যাচ্ছেতাই আবহাওয়া। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির রোগী বাড়ছে। বুকে কফ জমে যাচ্ছে অনেকেরই। অনেকেই আছেন যাঁরা ঠান্ডা লাগলে ওষুধ খান না। ভরসা করেন ঘরোয়া দাওয়াইয়ের ওপর। কেউ তুলসীপাতা বা আদার রসে মধু মিশিয়ে খান। কেউ আবার পানিতে লবঙ্গ, তেজপাতা, আদা, গোলমরিচ কিংবা বাসকপাতা ফুটিয়ে সেই পানীয় পান করেন।

কিন্তু বুকে কফ জমলে তা সহজে বের করা কঠিন হয়ে যায়। শ্বাস নিলেই ‘ঘড়ঘড়’ শব্দ হয়। ঘুমানো যায় না। গলার কাছে কী যেন দলা পাকাতে থাকে। কিন্তু আয়ুর্বেদ বলছে, জোয়ান ও গুড় মিশ্রিত পানীয় পান করলে বুকে জমে থাকা কফ থেকে স্বস্তি মেলে।

গুড় ও জোয়ান— এই দু’টি খাবারই খানিক উষ্ণ। তাই এই পানীয় পান করলে শরীর গরম থাকে। আবহাওয়া পরিবর্তিত হলে ঘন ঘন সর্দিকাশি হওয়ার ভয় থাকে না।

এই পানীয় খেলে ঋতুস্রাবজনিত অস্বস্তিতে আরাম মেলে। অতিরিক্ত রক্তপাত, জরায়ুর পেশিতে সঙ্কোচন-প্রসারণের ফলে যে ব্যথা হয় তা-ও নিরাময় করে।

ঠান্ডা থেকে অনেক সময়ে কোমর কিংবা পিঠেও ব্যথা হয়। গরম সেঁক দেওয়ার পাশাপাশি জোয়ান ও গুড় দিয়ে তৈরি বিশেষ এই পানীয় পান করলে ব্যথায় আরাম পাওয়া যায়।

জোয়ান ও গুড় মিশ্রিত পানীয় অর্শের কষ্ট নিরাময় করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কুসুম গরম এই পানীয়ে চুমুক দিলে কয়েক দিনের মধ্যেই উপকার বুঝতে পারবেন।

শুধু জোয়ান মিশ্রিত পানি প্রতিদিন পান করলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যায়। কেননা জোয়ান মিশ্রিত পানি পান করলে দীর্ঘসময় পেট ভরা থাকে। সহজেই ক্ষুধা লাগে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর