সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবধান! অতিরিক্ত কলা খেলে যাদের বিপদ

প্রতিনিধির নাম / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : October 3, 2024
সাবধান! অতিরিক্ত কলা খেলে যাদের বিপদ

পুষ্টিকর ফল কলা। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, পটাশিয়াম আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টির ঘাটতি মেটাতে কিংবা শরীর দুর্বল হয়ে পড়লে তাই কলা খাওয়া পরামর্শ দেওয়া হয়। তবে যেকোনো কিছুই খেতে হয় পরিমাপ মতো।

পুষ্টিবিদদের মতে, কলা খুবই উপকারী ফল। কিন্তু দিনে ২/৩টির বেশি খাওয়া উচিত নয়। কলাতে আছে ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম, ফাইবার ইত্যাদি। ১টি কলা থেকে ৬৫ কিলো ক্যালোরি পাওয়া যায়। একটি মাঝারি মাপের কলায় থাকে ০.১ গ্রাম ফ্যাট, ১ গ্রাম প্রোটিন, ১৬.২ গ্রাম কার্বোহাইড্রেট, ২৬৪ মিলিগ্রাম পটাশিয়াম ও ১.১ গ্রাম ফাইবার। তাই দিনে ২টি থেকে ৩টি কলা খেলেই যথেষ্ট। এর বেশি বেশি খেলে হিতে বিপরীত হতে পারে।

অতিরিক্ত কলা খেলে শরীরের কী কী ক্ষতি হতে পারে? চলুন জেনে নিই বিস্তারিত-

ওজন বৃদ্ধি

কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা মেদ ঝরাতে সাহায্য করে। কিন্তু বেশি কলা খেলে শরীরে ফাইবারের মাত্রা বেড়ে যায়। তখন ওজন কমার বদলে বাড়তে শুরু করবে। কলাতে প্রচুর শর্করাও থাকে। ফলে অতিরিক্ত কলা খেলে পেট-কোমরের মেদ বাড়ে।

কোষ্ঠকাঠিন্য

কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্টার্চ। এই উপাদানটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে। এছাড়াও কলাতে রয়েছে ট্যানিক অ্যাসিড, যা বেশি পরিমাণে শরীরে ঢুকলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা দিনে দুটির বেশি কলা খাবেন না।

ডায়াবেটিস

কলার ‘গ্লাইসেমিক ইনডেক্স’ উপরের দিকেই। এতে এত বেশি মাত্রায় শর্করা আছে যে রোজ প্রচুর পরিমাণে কলা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস থাকলে রোজ কলা না খাওয়াই ভালো।

হাইপারক্যালেমিয়া

প্রতিদিন কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। বিজ্ঞানের ভাষায় একে ‘হাইপারক্যালেমিয়া’ বলে। এই রোগে আক্রান্ত হলে কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই কিডনির সমস্যা থাকলে কলা খাওয়া উচিত নয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত পটাশিয়াম শরীরে ঢুকলে ক্ষতি হতে পারে পেশি ও স্নায়ুরও।

মাইগ্রেন

কলাতে রয়েছে টাইরামাইন নামক এক ধরনের যৌগ। এটি বেশি মাত্রায় শরীরে গেলে মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে। তাই মাইগ্রেনের সমস্যা থাকলে কলা কম খাওয়াই ভালো।

কলা শরীরের জন্য উপকারি। তবে তা পরিমিত পরিমাণে খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর