শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

অফিসে কাজের মাঝে ফিট থাকবেন ৭ উপায়ে

প্রতিনিধির নাম / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : October 6, 2024
অফিসে কাজের মাঝে ফিট থাকবেন ৭ উপায়ে

অফিসে প্রতিদিন দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করতে হয়? সারাদিন অফিসে বসে কাজ করছেন বলে শরীরে মেদ জমে যাচ্ছে? ব্যায়ামের সময় পাচ্ছেন না!

জেনে নিন দীর্ঘ সময় বসে কাজ করেও ফিট থাকার সহজ উপায়:

না খেয়ে অফিস নয়

সকাল সকাল অফিসে যাওয়ার তাড়া যেকোনো চাকুরিজীবীরই থাকে। তাই বলে সকালের খাবার না খেয়ে যাবেন না। বেলার দিকে অফিস হলে ভাত খেয়ে যেতে পারেন। এতে সারাদিন খিদে পাওয়ার প্রবণতা কমবে। এছাড়া সকাল সকাল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সারাদিন এনার্জির ঘাটতি হবে না।

কাজের মধ্যে ব্রেক নেওয়া

অফিসে প্রতি এক ঘণ্টা অন্তর দশ মিনিটের ব্রেক নিতে পারেন। সেই সময় হাঁটুন। অফিস ফ্লোর বা করিডরে হাঁটতে পারেন। ওই সময় ফোনে কথা বলতে হলে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটতে হাঁটতে বলুন।

রাস্তার খাবার এড়িয়ে চলা

অফিস পাড়ায় সুস্বাদু খাবারের দোকানে নিয়মিত খাওয়ার প্রবণতা না থাকলেই ভাল। অনেক সময় বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াটা ঝক্কির। কিন্তু মনে রাখবেন, বাড়ির খাবার আপনাকে সুস্থ রাখবে। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল।

ডেস্কে বসেই হালকা ব্যায়াম

চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং করতে পারেন। হালকা ঘাড়ের ব্যায়াম করতে পারেন। এতে একনাগাড়ে বসে কাজ করার ক্লান্তি কমবে। সহকর্মীদের সঙ্গে টিপস শেয়ার করতে পারেন। অফিসে জিম থাকলে তো কথাই নেই!

কাজের ফাঁকে চকলেট নয়, পানি খান

কাজের ফাঁকে চকোলেট, চিপস খাওয়া অভ্যাস ত্যাগ করুন। ড্রাইফ্রুটস বা লো ফ্যাট কুকিজ সঙ্গে রাখতে পারেন। খিদে পেলে অল্প করে খান সেগুলোই। আর কাজের মাঝে পানি খেতে ভুলবেন না যেন।

অফিস থেকে ফেরার পথে একটু হাঁটা

অফিস থেকে বাড়ি ফেরার পথে এক বা দুই স্টপেজ আগে বাস বা অফিসের গাড়ি নেমে পড়তে পারেন। এতে হাঁটার অভ্যাস তৈরি হবে। সপ্তাহে দু-একদিন অফিসের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর