সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাদাম কেনার সময় এই ৮ বিষয় মনে রাখা জরুরি

প্রতিনিধির নাম / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : October 8, 2024
বাদাম কেনার সময় এই ৮ বিষয় মনে রাখা জরুরি

পুষ্টিগুণ সমৃদ্ধ বাদামকে বলা হয় এনার্জির পাওয়ার হাউজ। প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবারের চমৎকার উৎস বাদাম। যারা নিয়মিত বাদাম খান, তাদের রক্তে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ অন্যান্যদের তুলনায় কম থাকে। বেশিরভাগ বাদামই ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা হার্টের জন্য খুব ভালো। উঠতি বয়সী শিশুদের জন্যও বাদাম খুব উপকারী, কারণ এতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তবে বাদাম ঠিক মতো সংরক্ষণ করা না হলে এর প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে স্বাদ ও মান দুটোই কমে যায় বাদামের। ফ্রেশ বাদাম পেতে চাইলে তাই কেনার আগে কিছু বিষয় মনে রাখতে হবে।

  1. বাদাম খুব চকচকে হলেই যে তা সব সময় ভালো হবে, এমনটা নয়। বাদাম এবং ড্রাই ফ্রুটসের রঙ সবসময় চকচকে হয় না। তবে বাদামে কোনও ছিদ্র, কালচে ভাব রয়েছে কি না, সেটা দেখে নেওয়া দরকার।
  2. বাদাম ভালো হলে সেটা শক্ত হবে। হাতে নিয়ে নরম মনে হলে সেটা কিনবেন না।
  3. বাসি বাদামের স্বাদ তেতো হয়। এর কারণ বাদামের নিজস্ব তেলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। বাদাম কেনার আগে মুখে দিয়ে দেখুন স্বাদ ভালো কিনা।
  4. গন্ধেও চেনা যায় বাদাম ফ্রেশ কিনা। পুরনো বাদামে এক ধরনের তেল চিটে গন্ধ থাকে।
  5. কাঠবাদাম ভালো মানের হলে পানিতে দিলেই ডুবে যাবে। সাধারণত গুণমান খারাপ হলে সেটি ভেসে ওঠে।
  6. কাঠবাদাম কেনার সময় খোসার রঙ দেখে নিন। গাঢ় বাদামি হলে বুঝবেন সেটা ভালো মানের।
  7. খোলা বাদাম কিনবেন না। কারণ উন্মুক্ত এবং বাতাসের সংস্পর্শে থাকা বাদাম দ্রুত নষ্ট হয়ে যায়।
  8. বাদাম কেনার আগে মেয়াদ দেখুন। সাম্প্রতিক প্যাকেজিং করা হয়েছে এমন বাদাম কিনুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর