সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মিষ্টি কুমড়ার বীজ খেলে যা ঘটে শরীরে

প্রতিনিধির নাম / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : October 11, 2024
মিষ্টি কুমড়ার বীজ খেলে যা ঘটে শরীরে

রঙিন শাকসবজির মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম। ত্বক-চুলের উন্নতি থেকে হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে কুমড়ার রয়েছে অসংখ্য উপকারিতা।

এদিকে, কুমড়া খেলেও এর বীজ আমরা অনেকেই খাওয়ার অযোগ্য ভেবে ফেলে দিই। কিন্তু এই কুমড়ার বীজের মধ্যে রয়েছে বেশকিছু পুষ্টিগুণ।

বেদানার বীজ খেলে কী হয় জানেন?বেদানার বীজ খেলে কী হয় জানেন?
আর এ কারণে স্বাস্থ্য সচেতনদের মধ্যে ইদানীং কুমড়ার বীজের কদর বেড়েছে। বিশেষ করে যারা নিয়ম মেনে ডায়েট করেন, তারা নিয়মিত বিভিন্ন ধরনের বীজ খেয়ে থাকেন। তাদের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে কুমড়ার বীজ।

চলুন, জেনে নেওয়া যাক মিষ্টি কুমড়ার বীজ খেলে শরীরের কী কী উপকার হয় সে সম্পর্কে-

  • মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম আর জ়িঙ্ক, যা অস্টিয়োপোরেসিসের মতো হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে।
  • খাবার হজম করতেও দারুণ কার্যকরী মিষ্টি কুমড়ার বীজ। এতে থাকা উচ্চ মানের ফাইবার হজমশক্তি উন্নত করে।
  • মিষ্টি কুমড়ার বীজে রয়েছে ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড। যা অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। একইসঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে। যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তুলতে সাহায্য করে। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতেও এটি দারুণ উপকারী।
  • মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সালফার, জিঙ্ক, ভিটামিন এ, বি আর কে, যা চুল উজ্জ্বল ও ঘন করে তুলতেও সহায়তা করে। এতে রয়েছে কিউকারবিটিন নামক অ্যামাইনো অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
  • মিষ্টি কুমড়ার বীজে রয়েছে সেরোটোনিন নামের রাসায়নিক উপাদান। যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে

তবে মনে রাখতে হবে যে, সবার শারীরিক অবস্থা একইরকম নয়। তাই সব খাবার সবার শরীরে একইরকমভাবে কাজ নাও করতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া।

তাই খাদ্যতালিকায় মিষ্টি কুমড়ার বীজ যুক্ত করার আগে অবশ্যই পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর