সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

প্রতিনিধির নাম / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট : October 20, 2024
ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

শরীরের অন্যান্য অঙ্গের যত্ন নেওয়া হলেও ঘাড় থেকে যায় অবহেলায়। গোসলের সময় হাত, পা বা মুখ পরিষ্কার করা হলেও এই অংশটিকে তেমন নজর দেওয়া হয় না। আর তাই ঘাড়ের কালো দাগছোপ নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকেই।

ঘাড়ে কালো দাগ হয় কেন? সাধারণত ঘাম জমেই এমন কালচে দাগছোপ হয়। অনেকে ঘাড়ের কালো দাগ দূর করে ক্রিম, সিরাম ইত্যাদি ব্যবহার করেন। তবে রাসায়নিক মিশ্রত এসব পণ্য ব্যবহার না করে ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারেন।

ঘাড়ের কালো দাগ কীভাবে দূর করবেন? চলুন তার উপায় জেনে নিই-

বেসনের প্যাক

ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে বেসন। একটি ছোট পাত্রে বেসন, একচিমটি হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ঘাড়, গলার কালচে ছোপযুক্ত অংশে মাখুন। আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন দিন এই টোটকা মেনে চলুন। কালচে দাগছোপ দূর হয়ে যাবে ধীরে ধীরে।

বেকিং সোডা

রান্নাঘরের জনপ্রিয় একটি উপাদান বেকিং সোডা। কেক বানাতে তো বটেই, রূপচর্চাতেও এর জুড়ি মেলা ভার। ঘাড়ের কালো দাগছোপ দূর করতে পারে বেকিং সোডা। তিন থেকে চার চামচ বেকিং সোডা অল্প পানিতে গুলে একটি থকথকে মিশ্রণ বানিয়ে নিন। এরপর এই মিশ্রণটির প্রলেপ ঘাড়ে লাগিয়ে নিন। সপ্তাহ কয়েকদিন ব্যবহারে ঘাড়ের দাগছোপ দূর হবে। তবে এই মিশ্রণ ব্যবহারের পর ঘাড়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

অ্যালোভেরা জেল

ঘাড়ের কালো দাগ সহজে যেতেই চায় না। তবে অ্যালোভেরা ব্যবহারে এই দাগ দূর করতে পারবেন। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান। এটি দাগ তুলতে সাহায্য করে। অ্যালোভেরার শাঁস নিয়ে ঘাড়ে ভালো করে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করলে ঘাড়ের কালো দাগ দূর হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর