মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে যে পাতা!

প্রতিনিধির নাম / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : October 21, 2024
চুলের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে যে পাতা!

যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য ভরসার একটি পাতার নাম তেজপাতা। সাধারণত তেজপাতাকে রান্নার নানা কাজে ব্যবহার করা হয়। মসলা হিসেবে রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। কিন্তু আপনি জানলে অবাক হবেন, চুলের যত্নে দারুণ কাজ করে ভেষজ এ পাতা।

চুলের সুরক্ষায় তেজপাতার জুড়ি মেলা ভার। কারণ হিসেবে বলা যায়, এই জাদুকরি পাতার নানা গুণের কথা। আসুন জেনে নিই, চুলের যত্নে তেজপাতাকে ব্যবহারের কিছু উপায় সম্পর্কে।

চুলের সৌন্দর্যে প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো মাথার ত্বক ভালো রাখা। মাথার ত্বককে খুশকিমুক্ত রাখা এবং চুলকে রেশমি আর ঘন করে তোলা। আর এ সবই হতে পারে তেজপাতার ব্যবহারে।

তেজপাতা ব্যবহারের নিয়ম

এর জন্য ভালোমানের ১৫টি তেজপাতা বাছাই করুন। ১ লিটার পানিতে তা মৃদু আঁচে ফুটিয়ে নিন। পানির রং পরিবর্তন হলে এবং পানি শুকিয়ে ৫০০ মিলি হলে এই পানীয় ঠান্ডা করুন এবং একটি স্প্রে বোতলে ঢেলে নিন।

মাথার ত্বকের ও চুলের যে কোনো সমস্যা সমাধানে এই পানীয়ের স্প্রে মাথায় ও চুলে লাগান। ১ ঘণ্টা পর স্বাভাবিক পানিতে গোসল করে নিন। নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যেই তার সমাধান পেয়ে যাবেন আপনি।

চুলের যত্নে তেজপাতার গুণাগুণ

১। চুলের কন্ডিশনার হিসেবে প্রাকৃতিক কোনো উপাদান খুঁজতে থাকলে তেজপাতার পানিকেই ব্যবহার করতে পারেন। তবে এ ক্ষেত্রে শ্যাম্পুর পর এই পানীয় দিয়ে চুল ধুয়ে নেবেন।

২। তেজপাতার তীব্র গন্ধ এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি মাথা থেকে উকুন দূর করতে সহায়তা করে। এ জন্য আপনি তেজপাতার গুঁড়ো নিয়ে সরাসরি মাথার চামড়ায় লাগাতে পারেন।

৩। চুল পড়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এ সমস্যারও সমাধান আছে তেজপাতায়। এর নির্যাস ব্যবহারে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে। পাশাপাশি খুশকি ও চুলের রুক্ষতাও কমে।

৪। চুলের স্বাস্থ্য নষ্ট হলেই মাথার চুল দ্রুত ঝরতে শুরু করে। সেই সঙ্গে হতে থাকে নির্জীবও। তাই চুল ঝরে পড়ার প্রবণতা কমানোর পাশাপাশি চুলের স্বাস্থ্য সুরক্ষিত ও মজবুত করতে চান তবে নারিকেল তেলে একই পদ্ধতিতে তেজপাতা ব্যবহার করুন।

সপ্তাহে অন্তত তিন দিন তেজপাতার নারিকেল তেল মাথার তালু ও সম্পূর্ণ চুলে মালিশ করুন। এক মাসেই নজর কাড়া পার্থক্য লক্ষ্য করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর