মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডায়াবেটিস থাকলেও সকালে নাস্তায় যেসব খাবার উপকারি

প্রতিনিধির নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : October 21, 2024
ডায়াবেটিস থাকলেও সকালে নাস্তায় যেসব খাবার উপকারি

ডায়াবেটিস ধরা পড়া মানেই মিষ্টির সঙ্গে সঙ্গে জীবন থেকে বহু খাবার বাদ চলে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি হল বিষের সমান। দুপুর আর রাতের খাবারে মাছ, মাংস, শাকসবজি খাওয়া যায়। কিন্তু সবচেয়ে সমস্যা হয় সকালের নাস্তা নিয়ে। সকালের নাস্তায় খাওয়া যায় এমন বহু খাবার রোগীস খেতে পারেন না।

তবে ডায়াবিটিস থাকলে সকালে কী কী খাওয়া যায়, এমন কিছু খাবারের সম্পকে জেনে নেয়া যাক

১) অনেকেই সকালে দুধ আর কর্নফ্লেক্স খান, ডায়াবেটিক রোগীদের এটা না খাওয়াই ভাল। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তার চেয়ে রুটি কিংবা ব্রাউন ব্রেড খেতে পারেন। ময়দা বা আটার রুটির বদলে রাগি বা বাজরার রুটি খেতে পারেন। এতে ফাইবারও পাবেন বেশি।

২) ডিমের সাদা অংশ দিয়ে অমলেটও তৈরি করা যায়। তার মধ্যে একটু পালং শাক দিতে পারেন। সঙ্গে একটি ব্রাউন ব্রেড টোস্ট আর শসার কয়েকটি টুকরো। এতে পেট অনেক ক্ষণ ভরা থাকবে।

৩) ডায়বেটিক রোগীদের জন্য খুব ভাল টিফিন হল স্প্রাউট স্যালাড। ছোলা ভিজে কাপড়ে মুড়ে রেখে দিন। অঙ্কুরোদ্গম হলে পরের দিন শশা, পেঁয়াজ, টম্যাটো, লেবু দিয়ে খেতে পারেন।

৪) পুষ্টিবিদদের মতে, সুজি, ডালিয়া, ওট্‌স জাতীয় খাবার ডায়াবিটিস থাকলে খাওয়া যেতে পারে। ডালিয়া দিয়ে খিচুড়ি, ডালিয়ার রুটি খাওয়া যায়। ওট্‌স পরিজ, ওট্‌সের প্যানকেক, সুজি খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর