মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মেকআপের কয়েক ঘণ্টা পরই মুখে কালচে ভাব! কী করবেন জানুন

প্রতিনিধির নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : October 24, 2024
মেকআপের কয়েক ঘণ্টা পরই মুখে কালচে ভাব! কী করবেন জানুন

আপেল কেটে রাখলে যেমন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে কালচে হয়ে যায়, ত্বকের ওপর মেকআপ ব্যবহারেও ঘণ্টাখানেক পর মুখ অনেকটা কালচে দেখায়। এর মূলে রয়েছে ফাউন্ডেশনের ভূমিকা। সুন্দর বাড়ি তৈরিতে মজবুত কাঠামো দরকার, তেমনি নিখুঁত মেকআপের জন্যও ফাউন্ডেশন ভালোভাবে ব্যবহার করা দরকার। কিন্তু আমরা যে ফাউন্ডেশন ব্যবহার করি তা অনেক সময় অক্সিডাইজড হয়ে যায়। ড্রাগস্টোর হোক বা হাই এন্ড, যে ব্র্যান্ডের ফাউন্ডেশনই ব্যবহার করুন, কিছুক্ষণ পরই মুখ কালচে আর মলিন হয়ে ওঠে।

সাধারণ কিছু নিয়ম মেনে মেকআপ ব্যবহার করলে ত্বকের কালচে হওয়া প্রতিরোধ করা যায়।

সঠিক শেড

আমাদের দেশে সাধারণত পিংক এবং ইয়েলো আন্ডারটোনের ত্বক দেখা যায়। ত্বকের আন্ডারটোন চিনতে শিখুন এবং সে অনুযায়ী ফাউন্ডেশনের শেড বেছে নিন। অনেকে ত্বক উজ্জ্বল দেখানোর জন্য হালকা শেড বেছে নেন। এতে সমস্যা আরও বাড়তে পারে।

ত্বকের ধরন

ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিতে হবে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে অয়েল-বেসড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। এর পরিবর্তে ওয়াটার-বেসড ফাউন্ডেশন বেছে নিন। যদি সঠিকভাবে মেকআপ করে কিংবা সঠিক শেডের মেকআপ ব্যবহারের পরও ত্বক কালচে দেখায়, তাহলে ব্র্যান্ড বদল করে দেখুন।

তাছাড়া প্রথমেই পুরু করে ফাউন্ডেশন লাগাবেন না। প্রথমে হালকা করে ফাউন্ডেশন ব্যবহার করবেন। যদি সেটা স্বাভাবিক লাগে তাহলে আলাদা করে ফাউন্ডেশন ব্যবহারের প্রয়োজন নেই।

প্রাইমার ব্যবহার

প্রাইমার ব্যবহার না করে কোনোভাবেই ফাউন্ডেশন ব্যবহার করবেন না। প্রাইমার ত্বকের অতিরিক্ত সেবাম প্রডাকশনকে নিয়ন্ত্রণ করে মুখের তেলতেলে ভাব দূর করে। এটি আমাদের আর্দ্রতা বজায় রেখে ত্বকের স্বাভাবিক স্কিনটোন সমানভাবে বজায় রাখতে সাহায্য করে। ফলে মুখ সহজেই কালচে হয়ে যায় না।

সেটিং স্প্রে এবং সেটিং পাউডারের ব্যবহার

মেকআপের শেষে অবশ্যই ত্বক বুঝে একটি ভালোমানের সেটিং পাউডার ব্যবহারের মাধ্যমে মেকআপ সেট করে নিতে হবে। সবশেষে সেটিং স্প্রে দিয়ে মেকআপটি লক করে নিবেন। সেটিং স্প্রে সারাদিন মেকআপ ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি এর ব্যবহারে ত্বক অনেকটাই উজ্জ্বল লাগবে দেখতে।

এর বাইরেও ত্বকের জেল্লার জন্য ভেতর থেকে গ্লো প্রয়োজন। দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস পানি খাওয়া দরকার। এতে ডিহাইড্রেশনে ভুগতে হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর