মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের জন্য ভালো কলা ও মধুর মাস্ক

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : October 27, 2024
চুলের জন্য ভালো কলা ও মধুর মাস্ক

শুধুমাত্র শ্যাম্পু, কন্ডিশনার এবং তেলই চুলের যত্নে যথেষ্ট নয়। চুলের টেক্সচার, ভলিউম, স্বাস্থ্য এবং ময়েশ্চারাইজার ঠিক রাখার জন্য প্রয়োজন হেয়ার মাস্ক ব্যবহার। সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করলে নানা রকম উপকার পেতে পারেন। হেয়ার মাস্ক চুলে খুশকি বাড়তে দেয় না। চুল পড়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এ ছাড়া চুলের ক্ষয় রোধ করে।

হেয়ার মাস্ক চুলকে করে ঝলমলে কারণ চুল থাকে ময়েশ্চারাইজড। কলা ও মধুর হেয়ার মাস্কে থাকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ফ্যাট ও প্রোটিন। এই হেয়ার মাস্ক ব্যবহার করলে আপনি চুলের একাধিক সমস্যা মোকাবিলা করতে পারবেন। হেয়ার মাস্ক ব্যবহারের জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরেই বানিয়ে নিতে পারেন কলা ও মধুর হেয়ার মাস্ক।

যেভাবে বানাবেন: একটি পাকা কলা চটকে তার মধ্যে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ঘণ মিশ্রণ তৈরি করে নিন।

যেভাবে ব্যবহার করবেন: হেয়ার মাস্ক ব্যবহারের আগে চুল শ্যাম্পু করে হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। এরপর চুল শুকিয়ে নিতে হবে। তারপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হেয়ার মাস্ক লাগিয়ে নিতে হবে। এরপর আধা ঘণ্টা অপেক্ষা করে চুল পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। সবশেষে কন্ডিশনার লাগিয়ে নিতে হবে।

উল্লেখ্য, চুলের ধরণ অনুযায়ী হেয়ার মাস্ক বেছে নিতে পারেন। সঠিক পরামর্শ পেতে একজন রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর