সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পোড়া ক্ষত সারানোর ঘরোয়া উপায়

প্রতিনিধির নাম / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : October 29, 2024
পোড়া ক্ষত সারানোর ঘরোয়া উপায়

রান্না করতে গিয়ে একবারও আগুনের ছ্যাঁকা লাগেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। কখনো এই পোড়া সামান্য হতে পারে, আবার কখনো গুরুতর। আর ছোটখাটো পোড়া যেমন ছ্যাঁকা লাগা, ফোসকা হওয়া কিংবা চামড়া ছিলে গেলে এসবের চিকিৎসা আপনি বাড়িতেই সেরে ফেলতে পারেন। সেজন্য কয়েকটি উপায় জেনে থাকা প্রয়োজন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সরিষা: সরিষা বীজে যথেষ্ট পরিমাণে অ্যালাইল আইসোথিওসায়ানেট রয়েছে। যা আক্রান্ত স্থানের ব্যথা কমায় ও রক্তপ্রবাহ স্বাভাবিক করে।

১ টেবিল চামচ সরিষা বীজের সঙ্গে ১/২ টেবিল চামচ পানি ভালোমতো ব্লেন্ড করে নিন। পোড়া চামড়ায় পেস্টটি ঠিকভাবে লাগান। দিনে কমপক্ষে তিনবার ব্যবহার করুন।

অ্যালোভেরা: অ্যালোভেরা প্রদাহ কমায় ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে ফলে ক্ষত সারাতে, ফোসকা কমাতে ও দাগ সারিয়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।

১ চা চামচ অ্যালোভেরা জেল নিন। সমানভাবে ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। দিনে অন্তত ২-৩ বার ব্যবহার করুন।

মধু: প্রাকৃতিক এ অ্যান্টিবায়োটিকে পিএইচ রয়েছে, যা পুড়ে যাওয়া ক্ষতকে সংক্রমিত হতে দেয় না। এটি জ্বালাপোড়া কমায় ও এর অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে।

২ চা চামচ মধু নিন। আক্রান্ত স্থানে মেখে রাখুন। ফল পেতে দিনে ৩ বার প্রয়োগ করুন।

টুথপেস্ট: টুথপেস্ট এ মিন্ট থাকায় এটি পোড়া অংশের ব্যথা কমায় ও ক্ষত মসৃণ করতে সাহায্য করে।

মিন্টযুক্ত সাদা টুথপেস্ট নিন। ক্ষত স্থানটি ঠান্ডা পানিতে ধুয়ে এর চারপাশে পেস্ট মাখুন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে দিনে তিনবার এটি করতে হবে।

টি-ব্যাগ: চা পাতায় প্রচুর পরিমাণে টনিক অ্যাসিড থাকে। যা পুড়ে যাওয়া স্থানের তাপ কমায়। এছাড়াও টি-ব্যাগ ক্ষত স্থানের ব্যথা ও যন্ত্রণা কমাতে সহায়ক ভূমিকা রাখে।

২-৩টি ব্যবহৃত টি-ব্যাগ নিন। ব্যবহারের পর ঠান্ডা ও ভেজা টি-ব্যাগটি আক্রান্ত স্থানের উপর রাখুন। ১০-১৫ মিনিট রাখতে গজ ব্যবহার করতে পারেন। দিনে কমপক্ষে দু’বার এভাবে করুন।

দুধ: দুধে প্রচুর পরিমাণে জিঙ্ক ও প্রোটিন থাকে যা পোড়া ক্ষত শীতল ও নিরাময় করতে দ্রুত কাজ করে।

১/৪ কাপ ফ্রিজে রাখা ঠাণ্ডা দুধ তুলোর মধ্যে নিয়ে ক্ষত স্থানে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্যথা ও পোড়া অনুভূতি না কমা পর্যন্ত দুই ঘণ্টা পরপর এটি করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর