মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কখন দাঁত ব্রাশ করা সবচেয়ে ভালো

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : October 29, 2024
কখন দাঁত ব্রাশ করা সবচেয়ে ভালো

শুধুমাত্র দাঁতের ময়লা পরিষ্কার করার জন্য নয় দাঁতের ক্ষয় রোধ করার জন্য দাঁত ব্রাশ করা প্রয়োজন। এজন্য পরিমিত মাত্রায় ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা ভালো। ব্রাশের শলাকাগুলো দাঁতের সঙ্গে ৪৫ ডিগ্রি কোনাকুনিভাবে ধরে ওপর পাটির দাঁত ওপর থেকে নিচে এবং নিচের পাটির দাঁত নিচ থেকে ওপরে ব্রাশ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কমপক্ষে তিন মিনিট ধরে দাঁত ব্রাশ করা উচিত। অনেকে সকালে ব্রাশ করেন এবং এই নিয়মকেই সঠিক মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।

বিশেষজ্ঞরা বলছেন, রাতে দাঁত ব্রাশ করা সবচেয়ে জরুরি। কারণ খাওয়ার পরে ব্রাশ না করলে কার্বোহাইড্রেট দাঁতের মধ্যে আটকে যায়। ফলে দাঁত ক্ষয় হতে শুরু করে। এরপর মাড়ি ফুলে যায়, দাঁত ক্ষয়ে যাওয়ায় মুখ থেকে দুর্গন্ধ আসে এবং দাঁতে প্রচণ্ড ব্যথার সমস্যা হয়।

ভারতের জাবিস ডেন্টাল সলিউশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সিনিয়র কনসালট্যান্ট ডা. লিবি সিং বলেন, ‘প্রাপ্ত বয়ষ্ক অধিকাংশ মানুষ ক্যাভিটির সমস্যায় ভুগে থাকেন। দেখা যায় যে, সাধারণত দিনের বেলা কিছু খাওয়ার পর গার্গল করে বা পানি পান করা হয়। এতে দাঁতে আটকে থাকা খাবার অনেকাংশে বের হয়ে যায়। ফলে দাঁত ক্ষয় হওয়ার আশঙ্কা কমে। কিন্তু রাতে খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ না করলে খাবার বা শর্করা দাঁতে লেগে থাকে। ফলে জীবাণু বৃদ্ধি পায় এবং ক্যাভিটির সমস্যা দেখা দেয়।’

এই কনসালট্যান্ট আরও বলেন, ‘মানুষ সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে। কিন্তু খুব কম লোকেরই রাতে খাবারের পর ঘুমনোর আগে দাঁত ব্রাশ করে। সকালে দাঁত ব্রাশ করার থেকে রাতে দাঁত ব্রাশ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত যদি দাঁতের মধ্যে কোনও খাবারের অংশ থাকে তাহলে দাঁত ক্ষয় হতে থাকে।’

মনে রাখা দরকার, দাঁত ব্রাশ করা শুধুমাত্র ময়লা দূর করার জন্য নয় বরং মাড়ির রক্ত সঞ্চালন যাতে ঠিক থাকে সেজন্য দাঁত ব্রাশ করা জরুরি। তিন মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। দীর্ঘদিন ব্যবহারে ব্রাশের শলাকাগুলো বাঁকা হয়ে গেলে তা পরিবর্তন করতে হবে। ব্রাশ করার সময় খেয়াল রাখতে হবে ব্রাশের আঘাতে যেন মুখগহ্বরের ভেতের ঝিল্লির পর্দা ক্ষতিগ্রস্ত না হয়। সবসময় বৃত্তাকার গতিতে নরম ব্রাশ দিয়ে ব্রাশ করা ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর