সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কেটে রাখা আপেল বাদামি হবে না এই ৭ টিপস মানলে

প্রতিনিধির নাম / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট : October 29, 2024
কেটে রাখা আপেল বাদামি হবে না এই ৭ টিপস মানলে

দারুণ পুষ্টিকর ফল আপেল। শিশুদের স্কুলের টিফিন হিসেবে আপেল বেশ চমৎকার খাবার। তবে আপেল টুকরো করে কেটে দিয়ে দিলে দেখা যায় কালচে বা বাদামি হয়ে যায় দ্রুত। শিশু আর খেতে চায় না এই আপেল। আবার মেহমানদের সামনে টুকরো করা আপেল পরিবেশন করলেও একই বিড়ম্বনায় পড়তে হয়। কিছু টিপস অনুসরণ করলে আপেল বাদামি হবে না কাটলেও।

  1. কাটা আপেলে মধু এবং পানি মিশিয়ে মাখিয়ে দিন। সদ্য কাটা আপেলের মতোই সাদা থাকবে।
  2. আপেলের বাদামি হওয়া রোধ করতে কাটার পর পেপার টাওয়েলে মুড়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন।
  3. একটি বড় বাটিতে পানি নিন। এতে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে আপেলের টুকরোগুলো এক মিনিট রেখে দিন। রঙ বদলাবে না আপেল।
  4. পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে আপেলের টুকরো ভিজিয়ে রাখুন। কাটা আপেল বাদামি হবে না।
  5. কমলার রস কিংবা আনারসের রস ব্রাশ করে দিলে আপেল বাদামি হবে না। তবে অন্য ফলের স্বাদ দূর করতে আপেল সাইডার ভিনেগার অথবা আপেলের রস ছিটিয়ে দিতে পারেন।
  6. লেবুর সোডা বা প্লেইন সোডার সাহায্যেও আপেলের কালো হওয়া রোধ করা যায়। সোডার মিশ্রণে আপেলের টুকরোগুলো রাখুন। তারপর অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে দিন।
  7. আপেল কেটে তার টুকরোগুলোকে বায়ুরোধী পাত্রে রেখে দিলে তা বাদামি হবে না। সবচেয়ে ভালো হয় যদি এয়ার টাইট পাত্রটি কাচের হয়। কাটা আপেল ঘরের তাপমাত্রায় না রেখে রেফ্রিজারেটরে রাখুন। রঙ নষ্ট হবে না দ্রুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর