মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক মাস চিনি না খেলে এই ৬ উপকার পাবেন

প্রতিনিধির নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : November 3, 2024
এক মাস চিনি না খেলে এই ৬ উপকার পাবেন

আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কোনও না কোনওভাবে চিনি থাকে। চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রার ফ্রুকটোজ উৎপন্ন করে আমাদের আসক্তি তৈরি করে। ফলে চিনির প্রতি আমাদের এক ধরনের নেশা তৈরি হয়। অত্যধিক চিনি টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় বলে বলছে বেশ কিছু গবেষণা। চিনি থেকে দূরে থাকতে ৩০ দিনের নো সুগার চ্যালেঞ্জ হাতে নিতে পারেন। এই ৩০ দিনে কী কী হবে জানেন?

  1. কিছু গবেষণার বলছে, ঘন ঘন খাবার খাওয়া এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও রেটিনোপ্যাথি, ডিমেনশিয়া, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি), পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোম এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায় রক্তের অতিরিক্ত শর্করা। চিনি খাওয়া বাদ দিয়ে দিলে রক্তে শর্করার মাত্রা কমে যায়।
  2. চিনিযুক্ত খাবার এবং পানীয়তে ক্যালোরি বেশি থাকে এবং প্রোটিন এবং ফাইবারের মতো পুষ্টি উপাদান কম থাকে। উচ্চ চিনিযুক্ত খাবারের সাথে ওজন বৃদ্ধি, স্থূলতা এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের সম্পর্ক রয়েছে। খাদ্যতালিকা পুরোপুরি চিনিমুক্ত করলে এক মাসের মধ্যেই ওজন নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার।
  3. উচ্চ চিনির খাবার খেলে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ে। চিনি না খেলে হেপাটিক ডি নভো লাইপোজেনেসিস ১০.৫ শতাংশ কমে যায়, এই প্রক্রিয়া যা লিভারে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। চিনি খাওয়া বাদ দিলে লিভারের চর্বি কমতে শুরু করে এবং লিভার সুস্থ থাকে।
  4. উচ্চ রক্তচাপ, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি, উচ্চ কোলেস্টেরলের কারণ হতে পারে অতিরিক্ত চিনি। চিনি খাওয়া বাদ দিয়ে দিলে তাই উন্নতি হতে থাকে হার্টের স্বাস্থ্যের।
  5. অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের উদ্বেগ এবং বিষণ্ণতা বাড়াতে পারে। চিনি গ্রহণ কমিয়ে দিলে এই লক্ষণগুলো হ্রাস পায়।
  6. ত্বকের স্বাস্থ্যেরও লক্ষণীয় উন্নতি হবে খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিয়ে দিলে। গবেষণা বলছে, চিনি খেলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়।

জেনে নিন

চিনি বাদ দেওয়া শুরু করলে প্রথমে কিছুটা অস্বস্তি হতে পারে। শরীরকে চিনি না খাওয়াতে অভ্যস্ত করাতে কিছুটা বেগ পেতে হবে। তবে কয়েকদিন পর শারীরিক শক্তি ও মনোযোগ ফিরে পেতে শুরু করবেন। এমনকি মনোযোগ আগের চেয়েও বাড়বে। তবে ৩০ দিনের চ্যালেঞ্জ শেষ করে আবার চিনি খাওয়া শুরু করে দেবেন না যেন! এতে কিন্তু কব লাভই হবে না। বরং সুস্থ থাকতে চাইলে নো সুগার চ্যালেঞ্জ কন্টিনিউ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর