মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : November 3, 2024
যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

রোগীর অবস্থা স্বাভাবিকের চেয়ে কিছুটা সিরিয়াস হলে অনেক সময় চিকিৎসক অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিয়ে থাকেন।

অ্যান্টিবায়টিক সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। অনেক অ্যান্টিবায়োটিকে আবার পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। তাই ওষুধের বিকল্প হিসেবে ঘরোয়া কিছু খাবার রয়েছে যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এমন দুটি খাবার নিয়ে আলোচান করা হলো-

আদা

একটি সেরা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি খাবার। এতে জিঞ্জেরল, টেরপেনয়েডস, শোগাওল, জেরুমবোন এবং জিঞ্জেরোনের পাশাপাশি অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত শক্তিশালী ফ্ল্যাভোনয়েড রয়েছে। আদা কার্যকরভাবে ব্যাকটেরিয়ার অনেক প্রজাতির সঙ্গে লড়াই করতে সাহায্য করতে পারে। মাউথ ফ্রেশনার হিসেবে খাবারের পর চিবিয়ে খেতে পারেন আদা। এছাড়াও সালাদ এবং স্যুপের উপর আদা ছড়িয়ে দিতে পারেন।

রসুন

রসুনে রয়েছে অ্যালিসিন, যা কার্যকরভাবে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। রসুন সাধারণ এবং বিরল সংক্রমণের জন্য দায়ী প্যাথোজেনকে মেরে ফেলতে পারে। এটিতে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি কাঁচা খাওয়া ভালো। তবে এটি পরিমিত খাবেন। রক্তপাতজনিত ব্যাধি যাদের আছে তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর খাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর