মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতের আগেই পা ফাটছে, যা করবেন

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : November 3, 2024
শীতের আগেই পা ফাটছে, যা করবেন

হেমন্ত শুরু হলো বেশ কিছুদিন হয়ে গেছে। দিনে গরম থাকলেও রাতে হালকা ঠাণ্ডা পড়ে। ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে অবশ্য বেশ ঠাণ্ডা পড়ছে। এ শুষ্ক আবহাওয়ার শুরুতেই অনেকের পা ফাটতে শুরু করে। তবে গ্রীষ্মে কোনো সমস্যা না হলেও শীতে বেশ বেকায়দায় ফেলে।

শীত আসার আগেই অনেকেরেই পায়ের ত্বক শক্ত হয়ে যায়। পাশাপাশি হয়ে ওঠে রুক্ষ। পায়ের যত্ন নিতে সব সময় পার্লারে যাওয়ার সুযোগ বা সময় কোনোটাই ঠিকমতো হয়ে ওঠে না। তা ছাড়া পার্লারে গিয়ে পায়ের যত্ন নেওয়াটাও ব্যয়বহুল। তাই এ সমস্যা সমাধানে ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন।

সহজ উপায়ে পায়ে যত্ন নিতে প্রথমেই আপনাকে যেটি করতে হবে তা হলো ভালো করে পা সাবান পানি দিয়ে ধুয়ে নিন। এরপর কুসুম গরম পানিতে গোলাপ পানি মিশিয়ে নিন। সেই পানিতে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এবার পাকা কলা, মধু, লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। পায়ে ২০ মিনিট রেখে ধোয়ার পর পেট্রোলিয়াম জেলি অথবা অলিভ ওয়েল ম্যাসাজ করুন। সপ্তাহে তিন দিন এই নিয়ম মেনে পায়ের যত্ন নিলে আপনার পা ফাটার সমস্যা আর থাকবে না।

ফেটে যাওয়া পায়ে নারিকেল তেল ভালো কাজে আসে। তাই পায়ে নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করুন। পায়ের ত্বক যেন দ্রুত শুষ্ক হয়ে না যায় তার জন্য পায়ে এখন থেকেই মোজা পরার অভ্যাস করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর