মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের যত্নে ব্যবহার করুন ভাতের মাড়!

প্রতিনিধির নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : November 4, 2024
চুলের যত্নে ব্যবহার করুন ভাতের মাড়!

প্রায় প্রতিদিনই বাঙালির প্রতিটি ঘরে ভাত রান্না হয়। এই রান্না করা ভাত ঝরঝরে করতে ভালোভাবে ভাতের মাড় ঝরিয়ে নেন সবাই। আর বেশির ভাগ সময়ে এই ভাতে মাড় ফেলে দেওয়া হয়। তবে তা না ফেলে নানা উপায়ে কাজে লাগাতে পারেন। ত্বক থেকে চুলের যত্নে ভাতের মাড় কাজে লাগিয়ে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে।

জেনে নেওয়া যাক ভাতের মাড়ের ব্যবহার…

১) ভাতের মাড় গোসলের পানির সাথে মিশিয়ে দিনে অন্তত ২ বার গোসল করতে পারলে ত্বকের অস্বস্তিকর জ্বালা ভাব, চুলকানি, র‍্যাশ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

২) ব্রণের সমস্যা কি কিছুতেই কমছে না? মাতের মাড় ঠান্ডা করে তুলো দিয়ে ত্বকের ব্রণ আক্রান্ত অংশে লাগান। দিনে অন্তত ২-৩ বার এইভাবে ত্বকের যত্ন নিতে পারলে ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা দ্রুত সেরে যাবে।

৩) ভাতের মাড় ঠান্ডা করে তুলো দিয়ে মুখের ও হাত-পায়ের রোদে পোড়া অংশে নিয়মিত মাখতে পারলে বাড়বে ত্বকের জেল্লা। এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে ত্বক থাকবে সতেজ, বজায় থাকবে ত্বকের আর্দ্রতা। এ ছাড়াও ত্বকের হাইপার পিগমেন্টেশন আর ত্বকে বয়সের ছাপ পড়া ঠেকাতে ভাতের মাড় অত্যন্ত কার্যকরী।

৪) ভাতের মাড়ে পানি মিশিয়ে খানিকটা পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে মিনিট তিনেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যার মোকাবিলায় এই পদ্ধতি খুবই কার্যকর। এ ছাড়া চুল গোড়া থেকে মজবুত করতে আর চকচকে করতে এই পদ্ধতি সাহায্য করবে।

এ ছাড়াও শরীরের অপুষ্টিজনিত সমস্যার মোকাবিলায় ভাতের মাড় খুবই উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর