মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ত্বকের বিরক্তিকর ব্লাকহেডস দূর করতে

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : November 4, 2024
ত্বকের বিরক্তিকর ব্লাকহেডস দূর করতে

ত্বকের সৌন্দর্য অনেকটাই মলিন করে দেয় ব্ল্যাকহেডস থাকলে। নিয়মিত পরিষ্কার না করলে এই ব্ল্যাকহেডস থেকে ত্বকে স্থায়ী কালো দাগ বসে যেতে পারে। এটা এমন এক সমস্যা যা মেকআপেও ঢাকা যায় না।

ব্লাকহেডস দূর করতে

• সপ্তাহে অন্তত একবার ভালো করে স্ক্রাবার দিয়ে মুখ স্ক্রাব করতে হবে। ঘরোয়া উপায়ে স্ক্রাবার তৈরি করে লাগাতে পারলে ভালো হয়।

• চালের গুঁড়া, টকদই, শসার রস এবং দুই-তিন ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাবার তৈরি করতে পারেন। সপ্তাহে নিয়মিত একবার ৫ মিনিট স্ক্রাবিং করলে ত্বকের মরা কোষগুলো চলে যাবে।

• ডিমের সাদা অংশ ফেটে ব্ল্যাকহেডসের ওপরে দিয়ে তার ওপর টিস্যু পেপার চেপে দিন। শুকিয়ে গেলে টেনে তুলে মুখ ধুয়ে নিন।

• লেবুর সঙ্গে মধু মিশিয়ে আস্তে আস্তে ত্বকে ঘষে লাগাতে হবে। আধাঘণ্টা পর মুখ ধুয়ে নিতে হবে। লেবু ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করবে আর মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।

• ত্বকের ময়লা পরিষ্কার করতে ও ত্বককে রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর