মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার প্রতিরোধে বিশেষ কার্যকরী লংগান

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : November 5, 2024
ক্যান্সার প্রতিরোধে বিশেষ কার্যকরী লংগান

গ্রীষ্ম ঋতু মানেই নানা ফলের সমারোহ। যার মধ্যে বিশেষ দুই ফল হল আম, লিচু। যা প্রতি বছরই বাজারে ঢেলে বিক্রি হয়। এবারেও তা কম হয়নি। মৌসুম শেষ হলেই হয়ত এসব ফল আর সেরকম দেখা যাবে না। তবে এই দুই ফলের পাশাপাশি বাজারে মিলবে আরো এক বিশেষ ফল। যা লিচুর মতো দেখতে হলেও লিচু নয়। অপরদিকে স্বাদের দিক থেকেও রয়েছে দারুণ মিষ্টি।

বিশেষ এই ফল লিচু থেকে কিছুটা ছোট, তুলনামূলক শক্ত বাদামি খোসা। কিন্তু ভেতরটা লিচুর মতোই, স্বাদও একই। এর নাম লংগান। খোসা ছাড়ালে চোখের মতো দেখতে, তাই চীনে লংগানকে ‘ড্রাগনস আই’ বলা হয়। থাই জাতের এই লংগান সুমিষ্ট ও বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় আশপাশের চাষিরাও এ জাতের লংগান চাষে আগ্রহী হয়ে উঠছেন। বরেন্দ্র এলাকায় উচ্চ মূল্যের অপ্রচলিত এই ফল চাষে বাণিজ্যিক চাষাবাদের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কৃষিবিদেরা।

লিচুর মৌসুম শেষ হওয়ার পর অর্থাৎ এপ্রিল-মে মাসে এই ফলের চাষ শুরু হয়। যা জুন-জুলাই নাগাদ ফল ধরে এবং পাকতে শুরু করে। লিচুর মতো দেখতে এই আঁশফল বা লংগান ফল। তবে লিচুর মত লাল নয়। আবার ডিম্বাকারও নয় বরং কিছুটা গোলাকার দেখতে এই আঁশফল। যার স্বাদ খুবই মিষ্টি।

সুস্বাদু এই ফল ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। কোন কোন রোগে কাজ করে এই আঁশফল?

সম্প্রতি ভারতের এক গবেষণা সূত্রে জানা গেছে, লিচু শ্রেণীর এই বিশেষ ফল আঁশফলে রয়েছে অ্যান্টি-ক্যানসার ধর্মী উপাদান। যার ফলে ক্যান্সার প্রতিরোধে বিশেষ কার্যকরী এই আঁশফল। পাশাপাশি ইমিউনিটি বৃদ্ধিতেও সহায়তা করে এই ফল। আরো একটি বিশেষ বিষয় হল এই ফলের চাষ অর্থাৎ লিচু ক্ষেতেই এই আঁশফল চাষ করে দারুণ লাভ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মূলত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এই ফল চাষের আদর্শ সময়। যা জাতীয় লিচু গবেষণা কেন্দ্রে সফলভাবে এই কাঠ ফল চাষ করতে সক্ষম হয়েছে বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর