মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পায়ের পেশিতে টান লাগলে যা করবেন

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : November 5, 2024
পায়ের পেশিতে টান লাগলে যা করবেন

বর্তমান সময়ে কমবেশি অনেকেরই কিছু না কিছু শরীরে সমস্যায় রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। কারণ আপনি যদি নিজের মতো করে এই সমস্যার প্রথমেই সমাধান না করতে পারেন, তবে জটিলতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথার মধ্যে পায়ের যন্ত্রণায় ভোগা মানুষের সংখ্যাই বেশি। পায়ের মাংসপেশিতে হঠাৎ টান ধরার সমস্যা অনেকেরই হয়ে থাকে। বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এটা বেশি হয়। তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়। কিছুতেই পা আর সোজা বা ভাঁজ করা যায় না।

কখনো কখনো একটানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে বা সকালে হাঁটা শুরু করার পরও পায়ের পেশিতে টান পড়তে পারে। সাধারণত পায়ের কাফ মাসল বা পেছনের মাংসপেশি আর পায়ের পাতায় এই টান ধরে। টান ধরার কারণ এই পেশির হঠাৎ শক্ত হয়ে যাওয়া।

মাঝেমধ্যে ব্যথা ঊরুতেও উঠে আসে। ব্যথার তীব্রতা কারও ক্ষেত্রে কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, আবার কখনো কয়েক মিনিট থেকে শুরু করে সারা রাত ভোগাতে পারে। যেকোনো বয়সে যে কারওরই হতে পারে এ সমস্যা। তবে বয়স্ক ও নারীদের মধ্যে এই পেশিতে টান পড়ার প্রবণতা বেশি।

আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিটামিন ডি-এর অভাব, পায়ের মাংসপেশির শৈথল্য, কোনও আঘাতসহ অন্যান্য কারণে পায়ের মাংসপেশিতে হঠাৎ টান ধরার সমস্যা হতে পারে। এক্ষেত্রে ঘরোয়া কিছু নিয়মে পায়ের ব্যথা কমানো যেতে পারে। জেনে নিন নিয়মগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর