মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বেদানার বীজ খেলে কী হয়?

প্রতিনিধির নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : November 5, 2024
বেদানার বীজ খেলে কী হয়?

বেদানার পুষ্টিগুণ কমবেশি সবারই জানা। তবে বেদানা থেকে আলাদা করে দানা ছাড়িয়ে খাওয়া বেশ ঝক্কির কাজ। অনেকেই যন্ত্রের সাহায্য বেদানার রস বের খেয়ে থাকেন। তবে রস ছেঁকে নিলে তার মধ্যে ফাইবার থাকে না। তাই মাঝেমধ্যে এই ফলের দানা চিবিয়ে খাওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এভাবে খেতে গিয়ে মাঝেমধ্যে অনেকেই বেদানার বীজ গিলে ফেলেন। বীজ পেটে গেলে কোনো ক্ষতি হবে কি না, ভেবে অনেকের মনে উদ্বেগ কাজ করে।

পুষ্টিবিদরা যা বলছেন তাতে উদ্বিগ্নের পরিবর্তে খুশি হওয়ার কথা।

তারা বলছেন, বেদানার মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে বেদানার বীজে। শুধু তা-ই নয়, এই ফলের বীজে এমন কিছু উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধক বলেও বিভিন্ন গবেষণায় তথ্য উঠে এসেছে। এ ছাড়া বেদানার বীজে এক প্রকার তেলও থাকে, ত্বকের তারুণ্য এবং জেল্লা ধরে রাখতে এই বীজ বিশেষভাবে সাহায্য করে। বেদানার বীজে রয়েছে ভিটামিন ‘ই’ এবং ম্যাগনেশিয়াম।

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই বীজ হার্টের জন্যও ভালো। এই বীজের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট। দেহের এবং মস্তিষ্কের প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বেদানার বীজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর