মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় এই ৪ খাবারে

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : November 7, 2024
স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় এই ৪ খাবারে

চর্বি মানেই যে সেটা শরীরের জন্য ক্ষতিকর এমন নয়। চর্বি হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উৎস, যা শরীর নিজে তৈরি করতে পারে না। চর্বি শরীরকে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই শোষণ করতে সাহায্য করে৷ এই ভিটামিনগুলো চর্বি-দ্রবণীয়, যার মানে এগুলো শুধুমাত্র চর্বিগুলির সাহায্যে শোষিত হতে পারে৷ ভালো বা অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। হৃদরোগের ঝুঁকি কমানো, রক্তে কোলেস্টেরলের মাত্রা উন্নত করা, রক্তে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করা এবং প্রদাহ কমানোর মতো কাজ করে স্বাস্থ্যকর চর্বি। এ ধরনের চর্বি রক্তচাপের উপর উপকারী প্রভাব ফেলে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। ক্ষতিকর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বেশি এমন খাবার। শরীরের জন্য ক্ষতিকর ট্রান্সফ্যাট এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোন কোন খাবারে উপকারী চর্বি পাওয়া যায় জেনে নিন।

  1. স্বাস্থ্যকর চর্বির দারুণ উৎস বাদাম এবং বীজ। এগুলো উপকারী চর্বি, প্রোটিন এবং ফাইবারে পূর্ণ। দুটি বিশেষ পুষ্টিকর বাদাম হচ্ছে কাঠবাদাম এবং আখরোট।
  2. অলিভ অয়েল, বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল শরীরের জন্য খুবই উপকারী। স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ অলিভ অয়েল ওজন কমাতে সাহায্য করতে পারে। এটি মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস, যা মিলিতভাবে প্রদাহ বিরোধী এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
  3. তেলযুক্ত মাছে প্রচুর পরিমাণে অসম্পৃক্ত ফ্যাট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, প্রতি সপ্তাহে দুটি তেলযুক্ত মাছ খেলে হার্ট ভালো থাকে। সার্ডিন, টুনা কিংবা স্যামনের মতো মাছ খান নিয়মিত।
  4. পলিআনস্যাচুরেটেড ফ্যাট বা উপকারী চর্বির আরেকটি দারুণ উৎস হচ্ছে চিয়া বীজ। উপকারী ফ্যাট ছাড়াও এতে মেলে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, প্রোটিন, আয়রন ও ক্যালসিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর