মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খোসা ছাড়ানো কাঠবাদাম খাওয়া কি বেশি উপকারী?

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : November 9, 2024
খোসা ছাড়ানো কাঠবাদাম খাওয়া কি বেশি উপকারী?

পুষ্টিবিদদের পরামর্শে অনেকের প্রতিদিনের খাদ্য তালিকায় কাঠবাদাম রাখেন। তবে ভেজানো কাঠবাদাম খোসাসহ খাওয়া বেশি উপকারী না কি খোসা ছাড়িয়ে খাওয়া ভাল, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে? চলুন জেনে নেয়া যাক এ বিষয়ে পুষ্টিবিদরা কী বলছেন।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে ভেজানো কাঠবাদাম খেতে পারলে, তার উপকারের শেষ নেই। তবে কি পরিমাণ কাঠবাদাম খাবেন তা নির্ভর করবে আপনার ওজন, উচ্চতা, কর্মদক্ষতা এবং সারা দিনে কতটা পরিশ্রম করছেন তার ওপর। উপকারের আশায় বেশি করে এ বাদাম খাওয়া যুক্তিযুক্ত নয়। তাতে বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

বিভিন্ন ধরনের স্বাস্থ্যগুণে ভরপুর কাঠবাদাম। মিনারেলস, ভিটামিন ও ফাইবার রয়েছে এই বাদামে। হৃদযন্ত্র ভাল রাখতে, হাড় মজবুত করতে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে, ত্বকের উজ্জ্বলতা ফেরাতে প্রতিদিনের খাদ্য তালিকায় কাঠবাদাম রাখতে বলেন পুষ্টিবিদেরা। তবে ভেজানো কাঠবাদাম খোসাসহ খাওয়া বেশি উপকারী না কি খোসা ছাড়িয়ে খাওয়া ভাল, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে?

এ বিষয়ে পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাঠবাদামের খোসায় তেমন কোনো পুষ্টি উপাদান নেই বললেই চলে। খোসাসহ খেলে শরীরের খুব যে ক্ষতি হবে এমনটাও নয়। তবে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য কাঠবাদামের খোসা খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। হজমজনিত সমস্যা এড়িয়ে চলতে হলে কাঠবাদামের খোসা ছাড়িয়ে খাওয়া উত্তম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর