মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের যাবতীয় সমস্যার মূলে রয়েছে ৩ খাবার

প্রতিনিধির নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : November 11, 2024
চুলের যাবতীয় সমস্যার মূলে রয়েছে ৩ খাবার

সবাই ঘন, লম্বা, কালো রেশমের মতো চুল চায়। এর জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার। অস্বাস্থ্যকর খাবার খেলে যে শুধু শরীরের উপর প্রভাব পড়ে তা নয়, চুলের হালও খারাপ হয়। এমনিতেই চুল সংক্রান্ত সমস্যার শেষ নেই। একাধিক সমস্যায় জর্জরিত অনেকেই।

ঘরোয়া টোটকা থেকে দামি প্রসাধনী, সব রকম ভাবে চেষ্টা করেও অনেক সময় সুফল পাওয়া যায় না। চুলের সঙ্গে খাবারের যে কোনও সম্পর্ক থাকতে পারে, তা অনেকেরই জানা নেই। সে কারণেই চুলের হাল খারাপ হয়ে যাওয়ার আসল কারণ অনেকেই ধরতে পারেন না। জেনে নিন কোনো খাবারগুলো চুলের জন্য একেবারেই ভালো নয়।

১. চিনিজাতীয় খাবার

চিনি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্রণ থেকে র‌্যাশ— ত্বকের অধিকাংশ সমস্যার নেপথ্যে রয়েছে চিনি। ত্বকের পাশাপাশি চুলের জন্যেও একই রকম ভাবে ক্ষতিকর। বেশি চিনি খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে না। তার প্রভাব পড়ে চুলের উপরেও।

২. প্রক্রিয়াজাত খাবার

সসেজ, সালামির মতো প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যকর উপাদানের লেশমাত্র থাকে না। ফলে এই ধরনের খাবার খেতে বারণ করেন চিকিৎসকরা। ফ্যাট, চিনির মতো উপাদান এতে বেশি পরিমাণে থাকে। ফলে এই খাবারগুলো বেশি খেলে চুলের গোড়া দুর্বল হতে থাকে।

৩. লবণ

বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপের পরিমাণ বাড়তে পারে। লবণে সোডিয়ামের পরিমাণ বেশি। সোডিয়াম শরীরের পানির ঘাটতি তৈরি করে। পানির অভাবে ঝরতে থাকে চুল। চিকিৎসকরা জানাচ্ছেন, লবণ খেলেও পরিমাণে সমতা বজায় রাখা জরুরি। সেই সঙ্গে পানি খেতে হবে বেশি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর