সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

একেকজনের একেক খাবারে অ্যালার্জি, পরিবর্তে কী খাবেন?

প্রতিনিধির নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : November 13, 2024
একেকজনের একেক খাবারে অ্যালার্জি, পরিবর্তে কী খাবেন?

চিংড়ি দেখলেই আঁতকে ওঠে আনিকা। দাওয়াত খেতে গেলেও বলে দেয়, আমাকে চিংড়ি দেবেন না। অ্যালার্জি আছে। এদিকে সাদিকের পছন্দের খাবার গরুর মাংস। কিন্তু খেলে শুরু হয় চুলকানি। সেসঙ্গে শরীর ভর্তি র‍্যাশ। ডাক্তার বলেছেন, সাদিকের গরুর মাংসে অ্যালার্জি আছে। তাই এটি খাওয়া চলবে না।

কেউ দুগ্ধজাত খাবার খেতে পারেন না। কেউবা খান না বাদাম। একেকজনের একেক খাবারে অ্যালার্জি। আসলে খাবারে অ্যালার্জি অনেক ধরনের হয়। তাই এগুলো সম্পর্কে জানা ও সচেতন থাকা জরুরি। পরিবর্তে কী খেতে পারেন তাও জেনে রাখা ভালো।

দুগ্ধজাত খাবারে অ্যালার্জি

দুধে রয়েছ ক্যালসিয়াম ও প্রোটিনসহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের শরীরের এগুলো খুবই জরুরি। কিন্তু, অনেকেই দুধ সহ্য করতে পারেন না। দুধ খেলেই দেখা দেয় পেটের নানা সমস্যা। এই ধরনের মানুষদের বলা হয় ‘ল্যাকটোজ ইনটলারেন্ট’। দুধে থাকা ‘ল্যাকটোজ’ এক প্রকারের শর্করা। এই শর্করা হজম করার জন্য একটি বিশেষ ধরনের উৎসেচকের প্রয়োজন। নাম, ‘ল্যাকটেজ’। যাদের শরীরে এই উৎসেচক তৈরি হয় না, তারাই দুধ বা দুধের জিনিস হজম করতে পারেন না।

দুধের বদলে কী খাবেন?

দুধে অ্যালার্জি থাকলে তার বদলে সয়া মিল্ক, চিয়া সিডস, কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, ব্রকলি, কমলালেবু খেতে পারেন। এসব খাবারে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম।

গ্লুটেন সেনসিটিভিটি

গ্লুটেন অ্যালার্জির অন্যতম লক্ষণ হলো আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। তবে প্রথমেই এই সমস্যা দেখা দেয় না। গ্লুটেনযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। গম, বার্লি ও বেশ কিছু দানাশস্য, বাদাম থেকে গ্লুটেন অ্যালার্জি হতে পারে।

গ্লুটেনের বদলে কী খাবেন?

এই অ্যালার্জি থাকলে আটা বা ময়দার কিছু খাওয়া যাবে না। তার বদলে কিনোয়া, ডালিয়া, ব্রাউন রাইস খেতে পারেন। চালের আটা দিয়ে রুটি বানিয়েও খাওয়া যেতে পারে।

ফ্রুকটোজ ইনটলারেন্স

উচ্চ ফাইবারযুক্ত ফল খেলে যাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাদের ফ্রুকটোজ ইনটলারেন্স সমস্যা রয়েছে। এই রোগীরা ফল খেলে গায়ে র‌্যাশ দেখা দেয়। বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে।

ফলের বদলে কী খাবেন?

কম ফাইবারের বেরি বা পেঁপে, কলা, লেবু জাতীয় ফল খাওয়া যেতে পারে। আম বা আপেলের মতো ফল খাবেন না। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন খাদ্যতালিকায়।

হিস্টামিন ইনটলারেন্স

হিস্টামিনের মাত্রা বেড়ে গেলে অনেকের হাঁচি-কাশি, শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়। তাই হিস্টামিন আছে এমন খাবার যেমন চিজ, ওয়াইন, কয়েক ধরনের চকোলেট খাওয়া চলবে না।

বদলে কী কী খাবেন?

মাছ, ডিম, সবুজ সবজি, নারকেলের দুধ বা কাঠবাদামের দুধ, মধু, ভেষজ চা খাওয়া যেতে পারে।

সয়া সেনসিটিভিটি

অনেকের সয়াবিনেও অ্যালার্জি হয় । সেক্ষেত্রে সয়ামিল্ক খাওয়া চলবে না। এমন খাবার খেতে হবে যাতে উদ্ভিজ্জ প্রোটিনও পাওয়া যায়, আবার অ্যালার্জিও না হয়।

সয়ার বদলে কী খাবেন?

সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, ফলের রস, ওটমিল, মাখন, নানা ধরনের বাদাম।

নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেটি না খাওয়াই ভালো। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর