রাত পোহালেই ক্লাস পার্টি বা পিকনিকে যাবেন, কিংবা রয়েছে কোনো অনুষ্ঠানের দাওয়াত। মুখে একটা ব্রণ গজিয়ে উঠবেই! এই পরিস্থিতিতে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হঠাৎ আগত এসব ব্রণে ফোলাভাবের সঙ্গে মুখের ত্বকে মারাত্মক ব্যথাও থাকে। বাড়তে থাকে ত্বকের প্রদাহ।
আবার ব্যথার সঙ্গে ব্রণের সাইজ যদি হয় প্রমাণ সাইজের, তাহলে তো সমস্ত সাজই মাটি! ব্রণের আবির্ভাবের সাথে সাথে তাই ঝটপট ব্রণ দূর করবে এমন উপায় খুঁজতে শুরু করেন সবাই।
জেনে নিন রাতারাতি ব্রণ দূর করার কিছু সহজ আর ঘরোয়া পদ্ধতি।
ব্রণ তাড়াতে লেবুর রস একদমই নয়, কিন্তু কেন?ব্রণ তাড়াতে লেবুর রস একদমই নয়, কিন্তু কেন?
কোল্ড কমপ্রেস
ফোলা আর ব্যথাযুক্ত ব্রণ কমাতে বরফের তুলনা নেই। কাপড়ের ন্যাপকিন বা পেপার টাওয়েলে এক টুকরো বরফ মুড়ে ব্রণের ওপর আলতো করে ২০ সেকেন্ড ধরে রাখুন। এভাবে দিনে কয়েকবার কোল্ড কমপ্রেস দিলে ফোলা আর লালচেভাব দুটোই কমে যাবে।
অ্যাসিপিরিন
ব্রণের সমস্যা দূর করতে দারুণ উপযোগী এই ওষুধ। অ্যাসিপিরিনের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। অ্যাসিপিরিন ট্যাবলেট গুঁড়া করে নিন। অল্প পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি ব্রণের ওপর লাগিয়ে রাখুন। রাতে ঘুমানোর আগে এই ওষুধ প্রয়োগ করলে সকালে দূর হবে ব্রণ।
ব্রণ দূর করার সহজ উপায় জেনে নিনব্রণ দূর করার সহজ উপায় জেনে নিন
লবঙ্গ
ব্রণের সমস্যা থেকে রাতারাতি রেহাই পেতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গের মধ্যেও অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। ঈষদুষ্ণ পানিতে লবঙ্গের গুঁড়া মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট শুধু ব্রণের ওপর লাগান। পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে প্রথম প্রথম সামান্য জ্বালাভাব অনুভূত হতে পারে।
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল ত্বকের প্রদাহ কমায় এবং সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এই এসেনশিয়াল অয়েলের মধ্যে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান রয়েছে। তবে সরাসরি ত্বকের উপর প্রয়োগ করবেন না এটি। ক্যারিয়ার কম্পাউন্ড হিসেবে পানি কিংবা অ্যালোভেরা জেলের সঙ্গে দু’ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্রণের ওপর লাগান।
বলা হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ব্রণ প্রতিরোধ করতে ত্বক নিয়মিত পরিষ্কার রাখা খুবই জরুরি। তেল-মশলাযুক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া কমাতে হবে। কারণ, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, ভাজাপোড়া, কোমল পানীয় যত বেশি খাবেন, ব্রণের সমস্যা তত বেশি বাড়বে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করতে হবে।