বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

পেঁয়াজ ভাজতে গেলেই পুড়ে যায়? ৫টি টিপস মেনে চলুন

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : November 14, 2024
পেঁয়াজ ভাজতে গেলেই পুড়ে যায়? ৫টি টিপস মেনে চলুন

খাবারে স্বাদ বাড়াতে রান্নার শুরু থেকেই নজর দিতে হয়। রান্নার প্রতিটি ধাপের সঙ্গে খাবারের স্বাদের যোগসূত্র রয়েছে। খাবারে বাড়টি স্বাদ আনতে পেঁয়াজের ব্যবহার বহুকাল আগে থেকেই হচ্ছে। তবে কেবল পেঁয়াজ দিলেই হবে না, সেটা ঠিক ভাবে রান্নায় যাচ্ছে কিনা সেটা জরুরি। বিভিন্ন সময় দেখা যায় রান্নার সময় পেঁয়াজ পুড়ে যায়, এতে খাবারের স্বাদে প্রভাব পড়ে। এমনকি পেঁয়াজ পুড়ে গেলে রান্না দেখতেও খুব বেশি আকর্ষণীয় হয় না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা এই সমস্যায় বেশি পড়েন। তবে অভিজ্ঞ রন্ধনশিল্পীরা বলছেন মাত্র ৫টি কৌশল মানলেই এই সমস্যার সমাধান সম্ভব। এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

সমানভাবে স্লাইস: পেঁজার ভাজার ক্ষেত্রে আপনি কীভাবে কাটছেন সেটা গুরুত্বপূর্ণ। সবসময় পেঁজায় সমানভাবে স্লাইস করতে হবে। পাতলা ও সমান স্লাইস না হলে, কিছু অংশ পুড়ে যেতে পারে আবার কিছু কাঁচা থেকে যেতে পারে। তাই যতটা সম্ভব সমান করে পেঁয়াজ কাটা উচিত। এজন্য শেফ নাইফ ব্যবহার করা উচিত। তবে সেটা না থাকলে সাধারণ ছুরি বা গ্রেটারও ব্যবহার করতে পারেন। সমানভাবে স্লাইস করা পেঁয়াজ সমানভাবে সেঁকা হয় তাই পুড়ে যায় না।

হালকা আঁচ: আপনি রান্না কিংবা ভাজার সময় চুলার আঁচ কেমন রাখছেন সেটা গুরুত্বপূর্ণ। যখন পেঁয়াজ ভাজছেন চেষ্টা করুন হালকা আঁচে ভাজার। খুব বেশি আঁচে পেঁজায় ভাজতে গেলে পুড়ে যাবে এবং এট পরবর্তীতে খাবারের স্বাদ নষ্ট করতে পারে। অতিরিক্ত তাপে রান্না করলে খাবার পুড়ে যাওয়ার আশঙ্কা বাড়ায়। আর হালকা আঁচে পেঁয়াজ ধীরে ধীরে এবং সমানভাবে ভাজা হয় যা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়।

তেলের পরিমাণে সচেতন হোন: পেঁয়াজ ভাজার ক্ষেত্রে সময় তেলের পরিমাণেও গুরুত্ব দিতে হয়। পর্যাপ্ত তেল না দিলে পেঁয়াজ সঠিকভাবে ভাজা হয় না। আবার বেশি তেল দিলেও মুশকিল। প্যানটিতে এমনভাবে তেল দিন যেন পেঁয়াজ ঠিকঠাক সেঁকা হয়। এতে সঠিক পরিমাণ তেল পেঁয়াজের স্বাদ ধরে রাখতে সহায়ক হবে।

নাড়তে থাকুন: পেঁয়াজ ভাজার সময় মাঝে মাঝে নাড়াচাড়া করা জরুরি। একেবারে ফেলে রাখলে পেঁয়াজ একদিকে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। তাই হালকা নাড়াচাড়া করুন। তবে এটি একটানা করতে হবে না, মাঝে মাঝে করতে হবে।

ধৈর্য ধরুন: রান্নার প্রতিটি ধাপে সময় লাগে। তাড়াহুড়া করে রান্না করলে খাবারের স্বাদে হেরফের হয়। আপনি যখন পেঁয়াজ ভাজছেন ধৈর্য রাখুন তাড়াতাড়ি করবেন না। সময় নিয়ে পেঁজায় ভাজলে পেঁয়াজ নরম, সোনালি হয় পাশাপাশি পেঁয়াজের স্বাদও ঠিক থাকে। এতে খাবারের মজা বেড়ে যায়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভাজুন।

এই টিপসগুলো আপনার রান্নার দক্ষতায় নতুন মাত্রা যোগ করবে। সেই সঙ্গে পেঁয়াজ ভাজার ক্ষেত্রে প্রফেশনাল শেফদের মত হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর