মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভাজা নাকি কাঁচা কোন বাদামে পুষ্টি বেশি?

প্রতিনিধির নাম / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : November 15, 2024
ভাজা নাকি কাঁচা কোন বাদামে পুষ্টি বেশি?

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে এমন কিছু উপাদান প্রবেশ করে যা একাধিক রোগ থেকে দূরে রাখে। একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। অর্থাৎ ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম স্বাস্থ্য উপকারিতা বেশি।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড় গঠনে ও মাংসপেশি মজবুত রাখে, ব্রেইনের কার্যক্ষমতা উন্নত করে, ক্যানসার প্রতিরোধ ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কাঁচা বাদামে থাকে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাংগানিজসহ আরও অনেক উপকারী উপাদান। তাই দৈনিক অবশ্যই অল্প পরিমাণে হলেও খেতে পারেন কাঁচা বাদাম। এমনকি ভাজা বাদামেও মিলবে উপকার।

নিয়মিত বাদাম খাবেন কেন?

১. উপকারী কোলেস্টেরল মেলে বাদামে।

২. এতে থাকে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন ও ইন্টারলিউকিন। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. ফাইবার থাকায় বাদাম খেলে হজমের সমস্যায়ও দূর হয়।

৪. বাদাম খেলে হৃদপিণ্ড সক্রিয় থাকে।

৫. নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম।

৬. বাদাম খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয়।

৭. বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।

৮. বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয়।

৯. স্মৃতিশক্তি বাড়াতে বাদামের উপকারিতা প্রচুর।

১০. অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে বাদাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর