বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

টমেটোর ফেসপ্যাক ব্যবহারে ফিরবে ত্বকের যৌবন

প্রতিনিধির নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : November 16, 2024
টমেটোর ফেসপ্যাক ব্যবহারে ফিরবে ত্বকের যৌবন

শীতকাল হল টমেটোর মৌসুম। বছরের অন্য সময় অগ্নিমূল্য হয়ে যাওয়া সবজি এখন বাজার এবং রান্নাঘরে অপ্রতুল। শীতে টমেটো খাওয়া শরীরের জন্যও ভালো। কারণ টমেটোয় রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জ্বর-সর্দিকাশির মতো সমস্যা দূরে রাখে। কিন্তু জানেন কি টমেটো ত্বক পরিচর্যার জন্যও উপকারী!

ত্বকে নিয়মিত টমেটোর রূপটান লাগালে ত্বক যেমন উজ্জ্বল দেখায়, তেমনই ত্বকের টান টান ভাবও বজায় রাখে। বয়সের ছাপ পড়ে দেরিতে। আয়ুর্বেদিক লাইফকোচ রেশমি গোপাল তেমনই জানাচ্ছেন।

কীভাবে বানাবেন টমেটোর ফেসপ্যাক?

১/২ টেবিল চামচ টমেটোর ক্বাথ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক নরম রাখতে সাহায্য করবে ওই রূপটান। পাশাপাশি দাগছোপও দূরে রাখবে।

২। টমেটো, বেসন, দই, মধু, হলুদ মিশিয়ে মুখে মেখে রাখুন। ১৫ মিনিট পরে ভাল করে ঘষে ধুয়ে ফেলুন। অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

৩। টমেটো এবং পাকা পেঁপে বেটে মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করার পাশাপাশি ব্রণ ফুস্কুড়ির মতো সমস্যাও দূরে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর