মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

তৈলাক্ত ত্বকে মধু কেন মাখবেন

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : November 22, 2024
তৈলাক্ত ত্বকে মধু কেন মাখবেন

তৈলাক্ত ত্বকে যা খুশি তা ব্যবহার করা যায় না। যে কোনো উপাদান কিংবা পণ্য ব্যবহারের আগে পাঁচবার ভাবতে হয়। কেননা এ ধরনের ত্বকে সব উপাদান মানায় না। অল্পতেই ব্রণ-র‌্যাশ ওঠে। তেলতেলে ভাব বেড়ে যায়। ত্বক অত্যধিক পরিমাণে সিবাম উৎপন্ন করে বলেই এমনটা হয়ে থাকে।

রূপ বিশেষজ্ঞরা বলছেন, ব্রণ ও অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করার জন্য ত্বকের ওপর মধু মাখতে পারেন। এই প্রাকৃতিক উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকে মধুর উপকারিতা

মধু ত্বকের জন্য ভীষণ উপকারী। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। মধু ত্বকের উপরিভাগে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং ব্রেকআউটের ঝুঁকি কমায়। পাশাপাশি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকি মধু মাখলে ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।

মধু ব্যবহার করবেন যেভাবে

মধু ও ওটসের ফেসপ্যাক : ১ কাপ মধুর সঙ্গে ১/৪ কাপ ওটস ও ১ চামচ গরম জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার সময় আলতোভাবে ত্বক স্ক্রাব করুন। এতে মৃত কোষ উঠে যাবে।

মধু ও লেবুর রসের টোনার : ১ চামচ মধুর সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোর বলের সাহায্যে মুখে লাগান। এরপর আঙুলের সাহায্যে ত্বক ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে এবং পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখবে।

মধু ও দারুচিনির প্যাক : ব্রণের জ্বালা কমাতে এ প্যাক কার্যকরী। ১ চামচ মধুর সঙ্গে ১/২ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। প্রথমে ত্বক ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর এই ফেসপ্যাক ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর