বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোমরের যন্ত্রণা কমাবে যে যোগাসন

প্রতিনিধির নাম / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট : November 23, 2024
কোমরের যন্ত্রণা কমাবে যে যোগাসন

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার কারণে অনেকেরই কোমরে সমস্যা হয়। ব্যথা বা যন্ত্রণা হয়। বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করেন বা অফিসে কাজ করেন তাদের এ সমস্যাটা বেশি হয়। এ ক্ষেত্রে তাদের জন্য স্বস্তিদায়ক হলো যোগাসন। ত্রিকোনাসন অভ্যাস করলে কোমর, পিঠের যন্ত্রণায় আরাম মেলে। চলুন দেখে নেই ত্রিকোনাসন যেভাবে করবেন-

প্রথমে দুটি পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত দুটি দুই পাশে লম্বা করে দিন। এ বার বাঁ পাশে শরীরকে বাঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুলকে স্পর্শ করুন। এ সময় ডান হাতটি উপরের দিকে একেবারে সোজা করে রাখতে হবে। হাঁটু দুটি ভাঙা চলবে না। এভাবে দশ থেকে বারো সেকেন্ড থাকুন।

এবার হাত না ভেঙে সোজা হয়ে দাঁড়ান।

এরপর একইভাবে ডান হাত দিয়ে ডান পায়ের আঙুল স্পর্শ করুন। এভাবে দুই হাত দিয়ে আসনটি ৩ বার করুন।

তবে যাদের ভার্টিগো বা মাইগ্রেনের সমস্যা রয়েছে, তারা প্রশিক্ষকের পরামর্শ ছাড়া করতে যাবেন না। আর কোমর বা পিঠে যদি কোন জটিল সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এই আসন করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর