মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এসব সবজি কাঁচা খেলে বিপদ হতে পারে

প্রতিনিধির নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
এসব সবজি কাঁচা খেলে বিপদ হতে পারে

সালাদ ছাড়া কাঁচা সবজি এমনিতে খুব একটা খাওয়া হয় না। তবে আনাজ কাটতে কাটতে অজান্তেই দুই এক টুকরো মুখে চলে যায়। অনেকে ভাবেন, কাঁচা সবজি বা আনাজে যে পুষ্টিগুণ থাকে তা সঠিকভাবে রান্না না করলে নষ্ট হয়ে যায়। কিন্তু পুষ্টিবিদরা বলছেন অন্য কথা।

কাঁচা সবজি যদি ভালোভাবে না ধুয়ে খাওয়া হয়, সেক্ষেত্রে পেটে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করতে পারে। এমনকি বিষক্রিয়ার জেরে নানারকম সমস্যাও হতে পারে। কোন কোন সবজি কাঁচা খেলে বিপদ বাড়তে পারে। চলুন জেনে নিই-

লাউ

ওজন কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেকেই লাউয়ের রস খেয়ে থাকে। বাজারে এই পানীয়টি কিনতে পাওয়া যায়। কেউ কেউ আবার বাজার থেকে টাটকা লাউ কিনে এনে বাড়িতে রস তৈরি করে খান। কিন্তু লাউয়ের মধ্যে যদি কীটনাশক থাকে তাহলেই বিপদ। কাঁচা লাউয়ে নানারকম পরজীবীও থাকতে পারে। যেগুলো পেটের মধ্যে প্রবেশ করলে পেটে সংক্রমণ হতে পারে। দেখা দিতে পারে ডায়েরিয়া, বমি, পেটব্যথার মতো নানা উপসর্গ।

বাঁধাকপি

শসা, গাজর, পেঁয়াজের সঙ্গে সালাদে অনেকসময়ে বাঁধাকপির টুকরোও ব্যবহার করা হয়। কাঁচা বাঁধাকপি খেলে পেটে গ্যাসের সমস্যা বাড়তে পারে। তাছাড়া লাউয়ের মতো এই সবজিতেও কীটনাশক থাকতে পারে। কাঁচা বাঁধাকপির মধ্যে নানারকম পরজীবীও থাকতে পারে। যা পেটের মধ্যে প্রবেশ করলে পেটে সংক্রমণ থেকে শুরু করে ডায়েরিয়া, বমি, পেটব্যথা হতে পারে। তাই একান্ত যদি বাঁধাকপি খেতেই হয়, তাহলে হালকা গরম পানিতে লবণ দিয়ে ধুয়ে নিন।

বিনস

‘ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজ অ্যান্ড হসপিটাল’-এ কর্মরত পুষ্টিবিদ প্রীতি নাগরের মতে, ‘বিনসের মধ্যে লেকটিনস নামক এক ধরনের প্রোটিন থাকে। এই উপাদানটি কাঁচা খেলে তা হজম করা কঠিন হয়ে পড়ে। ফলে পাকস্থলীতে নানারকম সমস্যা দেখা দিতে পারে। সেদ্ধ করে খেলে এমন সমস্যা হওয়ার কথা নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর