সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দাঁতের হলদে বা কালচে দাগ দূর করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
দাঁতের হলদে বা কালচে দাগ দূর করবেন যেভাবে

নিয়মিত দাঁত পরিষ্কার করা না হলে দাঁতে ময়লা জমতে শুরু করে। এক্ষেত্রে দাঁত হলদে হয়ে যায়। আবার যারা ধূমপান করেন, তাদের দাঁতের গোড়ায় কালচে ছাপ পড়ে। যা দূর করা কষ্টকর হয়ে ওঠে। এমনকি অপরিষ্কার দাঁতে জমতে শুরু করে প্লাক। এক্ষেত্রে দাঁতে স্থায়ীভাবে ময়লা জমে হলদে থেকে কালচে হয়ে যায়। যা দাঁতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেয়।

যারা দীর্ঘদিন ধরেন ধূমপান করে কিংবা ক্যাফেইন গ্রহণের অভ্যাস আছে তাদের দাঁতে প্লাক বা ময়লা জমে দ্রুত। যদিও এ সমস্যা থেকে মুক্তি পেতে ডেন্টিস্টের পরামর্শ নিতে পারেন। তবে চাইলে ঘরোয়া উপায়েও এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এজন্য কী করবেন, জেনে নিন-

অ্যালোভেরা ও গ্লিসারিন

অ্যালোভেরা ও গ্লিসারিন ত্বকের যত্নে অনেক উপকারী। তবে দাঁতের প্লাক দূর করতেও এই দুটি উপাদান দারুন কার্যকরী। এই দুটি উপাদানের সঙ্গে এক কাপ পানি, আধা কাপ বেকিং সোডা, এক চা চামচ অ্যালোভেরা জেল, ৪ চামচ গ্লিসারিন ও এক চা চামচ লেবুর তেল মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক টুথপেস্ট। নিয়মিত এই পেস্ট ব্যবহারে আপনি পাবেন চকচকে ও স্বাস্থ্যকর দাঁত।

কমলার খোসা

কমলা খেয়ে অনেকেই এর খোসা ফেলে দেন। অথচ এই খোসা দিয়ে দূর করা যায় দাঁতের প্লাক। দাঁতের এনামেল পরিষ্কার করার একটি সহজ উপায় হলো কমলার খোসার ব্যবহার। এটি দাঁত সাদা করে ও বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায়। এমনকি দাঁতে জমে থাকা ব্যাকটেরিয়াও ধ্বংস করে। এজন্য চাইলে আপনি তাজা কমলার খোসা দাঁতে ঘষতে পারেন, আবার এর গুঁড়াও ব্যবহার করতে পারেন ব্রাশের সাহায্যে। দেখবেন কিছুদিনের মধ্যেই উঠে যাবে দাঁতের প্লাক।

বেকিং সোডা

দাঁতের নোংরা দাগ দূর করতে বেকিং সোডা দারুন কার্যকরী। বেকিং সোডা হলো প্রাকৃতিক ক্লিঞ্জার। এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে ভেজা টুথব্রাশে নিয়ে ব্রাশ করুন। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে দাঁতে জমে থাকা বিশ্রি প্লাক সহজেই দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর