শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সুস্থ থাকতে কোন ফল খেতে পারেন ডায়াবেটিকরা?

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
সুস্থ থাকতে কোন ফল খেতে পারেন ডায়াবেটিকরা?

এক বার ডায়াবিটিস ধরা পড়লে খাবারে চলে আসে হাজার রকম বিধিনিষেধ। শরীর চাঙ্গা রাখতে ডায়েটে বেশি করে ফল রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে ডায়াবিটিসে যেমন মিষ্টি খেতে নিষেধ করা হয়, তেমনই নিষেধাজ্ঞা থাকে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের উপর। এর পাশাপাশি ডায়াবেটিকদের ফলও খেতে হয় বাছাই করে।

শরীর চাঙ্গা রাখতে প্রতিদিনের ডায়েটে কোন কোন ফল রাখতে পারেন ডায়াবেটিকরা, চলুন জেনে নেয়া যাক–

পেয়ারা: এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স ১২। সারা বছর ধরেই বাজারে এই ফলের দেখা মেলে। ডায়াটারি ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর মাত্রায় থাকে পেয়ারায়। হজমশক্তি ভাল রাখতেও এই ফলের জুড়ি নেই। ডায়াবেটিকরা রোজের ডায়েটে এই ফল রাখতে পারেন।

পাকা পেঁপে: একটি বড় টুকরো পেঁপের মধ্যে ৬ গ্রাম চিনি থাকে। যেখানে একটি পাকা আমে থাকে ৪৫ গ্রাম। ফলে ডায়াবিটিসের রোগীরা পরিমিত মাত্রায় পাকা পেঁপে খেতে পারেন খাবারের পর।

অ্যাভোকেডো: একটি গোটা অ্যাভোকেডোতে থাকে মাত্র ১.৩৩ গ্রাম চিনি। ডায়াবেটিকদের জন্য এই ফল আদর্শ। স্যালাডে দিন কিংবা স্যান্ডউইচে, যত ইচ্ছা অ্যাভোকেডো খাওয়ায় কোনও বাধা নেই।

স্ট্রবেরি: যে কোনও বেরি জাতীয় ফল ডায়াবেটিক রোগীদের জন্য ভাল। স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে গ্লাইসেমিক ইনডেক্স কম ফাইবার এবং ভিটামিন সি সমৃদ্ধ। তাই নিশ্চিন্তে এই ফল খাওয়াই যায়।

লেবুজাতীয় ফল: ডায়াবেটিকরা কমলালেবু, মুসম্বির মতো ফলও খেতে পারেন। শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি এই ফল রক্তচাপ বেশি রয়েছে, এমন রোগীদের জন্যেও উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর