মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেভাবে জিরা খেলে দ্রুত কমবে ওজন

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
যেভাবে জিরা খেলে দ্রুত কমবে ওজন

স্বাস্থ্য সচেতনরা খেতে যতটা ভালোবাসে, আবার ওজন বেড়ে গেলে ছিপছিপে হওয়ার জন্য ততটাই তাগিদ অনুভব করে। এই চেষ্টায় ডায়েট, শরীরচর্চা কোনো কিছুই বাদ যায় না।

তবে রান্নাঘরে জিরা থাকলে অবশ্য শত চেষ্টার দরকার পড়বে না। জিরে খেয়ে ওজন কমানোর বিষয়টি খুব অপরিচিত নয়। কিন্তু যে বিষয়টি অনেকে জানেন না সেটা হল, ফিট হওয়ার পর্বে জিরা খাওয়ার সঠিক পদ্ধতি। জেনে নিলে ওজন কমানো সহজ হবে। কীভাবে খাবেন?

জিরা এবং লেবুর রস

শুধু জিরা খেলে কাজ হবে না। জিরার পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে লেবুর রস। তবেই ঝরবে ওজন। লেবুতে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন বাড়তি মেদ খুব সহজেই ঝরিয়ে দেয়। তাছাড়া মেদ জমার সুযোগও দেয় না। এককাপ পানিতে জিরা ভিজিয়ে রেখে দিন। সকালে ছেঁকে নিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। উপকার পাবেন।

জিরা এবং আদার পানি

ওজন ঝরাতে জিরা এবং আদার যুগলবন্দি সত্যিই উপকারী। আদায় এমন কিছু উপাদান রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে। মেদহীন চেহারা পেতে আদার ওপর ভরসা করতে পারেন। এককাপ পানিতে জিরা ভেজানোর সময় কয়েক কুচি আদাও দিয়ে দিন। সকালে সেই পানি ছেঁকে খেয়ে নিন। সপ্তাহে ৩ দিন খেলেই উপকার পাবেন।

জিরার চা

দার্জিলিং কিংবা আসাম চায়ের বদলে ওজন কমাতে চুমুক দিন জিরা দিয়ে তৈরি চায়ে। জিরা, লবঙ্গ এবং এলাচ— এই তিন উপকরণ একসঙ্গে ফুটিয়ে নিন। পানির বর্ণ পরিবর্তন হয়ে এলে ছেঁকে খেয়ে নিন। রোজ না হলেও, সপ্তাহে তিন দিন এই চা খেতে পারেন। সুফল মিলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর