বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

ভেষজ ঔষধি চালতা ফল কিডনি পরিষ্কার রাখে, রোগ নিরাময়ের অব্যর্থ দাওয়াই

প্রতিনিধির নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : November 30, 2024
ভেষজ ঔষধি চালতা ফল কিডনি পরিষ্কার রাখে, রোগ নিরাময়ের অব্যর্থ দাওয়াই

ভেষজ চালতা ফল গ্রাম বাংলার অতি সুপরিচিত টকজাতীয় ফল। চালতা গাছ মাঝারি আকারের, চিরহরিৎ জাতীয় গাছ। ফল টক বলে চালতার আচার, চাটনি, টক ডাল অনেকের প্রিয় খাদ্য। নানাবিধ ভেষজ ওষুধি গুণে ভরপুর চালতা অপ্রকৃত ফল মূলত প্রকৃত ফল খাওয়া হয়না, খাওয়া হয় চালতার মাংসল বৃতি। মাংসল বৃতির আড়ালে প্রকৃত ফল লুকিয়ে থাকে।

চালতা ফলের ইংরেজি নাম ‘এলিফ্যান্ট অ্যাপল’, বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইনডিকা। চালতার আদি জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ায়। তবে সবচেয়ে বেশি জন্মে ভারত, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। গ্রামে এই চালতা যতটা সহজলভ্য, শহরে ততটা নয়। কিন্তু চালতার আচার সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে অন্য অনেক ফলের চেয়ে পুষ্টিগুণ বেশি।

চালতায় রয়েছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়া আরও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধের কাজ করে, তেমনি পুষ্টি পূরণেও রাখে উল্লেখযোগ্য ভূমিকা।

চালতা টকজাতীয় ফল হওয়ায় এটি নারীদের কাছে অত্যন্ত বেশ জনপ্রিয় একটি ফল হিসাবে সমাদৃত হয়ে থাকে। চালতা দিয়ে ঝাল আচার, চাটনি তৈরি করা যায় এছাড়াও পাকা চালতা শুকনো মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় যা বেশ লোভনীয়। অনেকে আবার এটি ডালের মধ্যে দিয়ে খেতে ভালোবাসেন। চালতায় রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ, শুনলে চমকে যেতে পারেন।

কিডনি ভালো রাখে

প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ লবণে ভরপুর যা কিডনি ভালো রাখতে সহায়তা করে। শরীর থেকে দূষিত বর্জ্য বের করে কিডনি পরিষ্কার করার ক্ষমতা থাকায় চালতাকে প্রাকৃতিক ক্লিনজার বলা হয়। রক্ত পরিশোধন ও ডিটক্সিফিকেশনে চালতা সহায়তা করে। এছাড়া যাদের কিডনিতে সমস্যা রযেছে, তারা নিয়মিত চালতা খেলে উপকার পাবেন। এছাড়াও স্কার্ভি, অন্ত্রে কৃমি, কানের যেকোন সমস্যায় কিংবা পাকস্থলীতে আলসার সমস্যা সমাধানে চালতা বিশেষ কার্যকারী ভুমিকা পালন করে।

লিভার এবং হার্টের টনিক

চালতা ফলের অনেক উপকারিতা রয়েছে। চালতাকে লিভার এবং হার্টের টনিক হিসেবে মনে করা হয়। চালতায় ক্যালসিয়াম ও শর্করা বিদ্যমান ।

কোলেস্টরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে

চালতা ক্ষতিকারক কোলেস্টরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুসুম কুসুম গরম পানিতে চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন, এটি রক্ত পরিষ্কারক হিসেবেও দারুণ কাজ করে থাকে। চালতা গাছের কষ বা আঠায় ডায়াবেটিস রোগ নিরাময়ের উপাদান রয়েছে।

জ্বর, ঠাণ্ডা ও কাশি নিরাময় করে

গলা ব্যথা, জ্বর বুকে কফ জম্যা কিংবা সর্দি প্রতিরোধে চালতার আছে এক অনন্য গুণ। চালতা গাছের ছাল গুঁড়া করে খেলে কফ ও সর্দি ভালো হয়।

রক্তের সংবহন ঠিক রাখতে

মানবদেহে রক্তের সংবহন ঠিক রাখতে চালতা হতে পারে এক দারুণ উপকারী ফল।

বদহজম ও কোষ্টকাঠিন্য দূর করতে

চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ডায়রিয়া, বদহজম কিংবা কোষ্টকাঠিন্য দূর করতে চালতা খান, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাকস্থলীতে যাদের আলসার আছে, তাদের জন্য দাওয়াই হতে পারে চালতা। ডায়রিয়া ও বদহজমে চালতা খান, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বাতের ব্যথায়

বাতের ব্যথাতে কচি চালতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া হাড়ের যেকোন সংযোগস্থলের ব্যথা কমাতেও খেতে পারেন।

জরায়ু ও স্তনের ক্যানসার প্রতিরোধ করে

এটি মহিলাদের জন্য উপকারী। কারো কারো মতে, চালতা গর্ভপাত পরবর্তী সমস্রাগুলো প্রতিরোধে সহায়তা করে। এমনকি এটি জরায়ু ও স্তনের ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে।

ত্বকের যন্ত্রণা প্রশমিত করে

চালতা প্রাকৃতিক এসিড যেমন-অক্সালিকম, ট্যানিক, ম্যালিক এবং সাইট্রিক এসিডে সমৃদ্ধ। এটা ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন-এ, বি ও সি এর ভালো উৎস। চালতার পাতাস্থ তেল ত্বকের সংকোচনে এবং এর আঠা ত্বকের ক্ষতজনিত যন্ত্রণা প্রশমিত করতে ব্যবহৃত হয়।

শুক্রাণুর স্বল্পতা নিরাময় করে

পুরুষের অকাল বীর্যস্খলন, দুর্বলতা ও শুক্রাণুর স্বল্পতা নিরাময়ে চালতা উপকারী ভূমিকা রাখে। প্রতি ১০০ গ্রাম চালতায় ১৪০ কিলোক্যালরি শক্তি আছে, যা কিনা শক্তিবর্ধক হিসেবে ব্যবহার করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর