মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীত এলেই গরম পানিতে গোসল, ঠিক করছেন কি?

প্রতিনিধির নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : November 30, 2024
শীত এলেই গরম পানিতে গোসল, ঠিক করছেন কি?

শীতে গোসল করা যেন যুদ্ধ জয়ের মতো। যাদের বাড়িতে গিজার রয়েছে তারা অনেকটাই নিশ্চিতায় থাকেন। ঠান্ডা যতই হোক না কেন, গিজার ছেড়ে ফুটন্ত গরম পানিতে সেরে নেন গোসল। কিন্তু এটা কি ঠিক? গরম পানিতে গোসল করে ক্ষতি করছেন নাতো ত্বক ও চুলের!

বিকেল হলেই ঠান্ডা যেন বাড়তেই থাকে। অনেকে সকালে ঘর থেকে বের হতে পরছেন গরম কাপড়। আর রাতের বেলায় বাড়ি ফিরতে শীত পোশাকের বিকল্প নেই বললেই চলে। তাই বাড়ি ফিলে ঠান্ডা পানিতে গোসল করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু গিজারের গরম পানিতে গোসল করা কি ঠিক? এই গরম পানি আপনার ত্বক ও চুলের কতটা ক্ষতি করতে পারে জানেন?

ফুটন্ত গরম পানিতে গোসল করলে ত্বকে থাকা সেবাম নষ্ট হয়ে যায়। এতে আপনার ত্বকে প্রাকৃতিক ভাবে থাকা তেল নষ্ট হয়ে যায়। এতে ত্বক আরো বেশি শুষ্ক ও স্পর্শকাতর হয়ে ওঠে। আর শীতে এই সমস্যা ত্বকের জন্য বেশ মারাত্মক।

গরম পানি দিয়ে গোসল করলে ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যায়। এটি আপনার চুলে খুশকির সমস্যা বাড়িয়ে দেয়। কারণ গরম পানি স্ক্যাল্পকে অনেকটাই শুষ্ক করে দেয়। এতে খুশকি বাড়বে। শুধু তাই নয়, এতে চুলও শুষ্ক হয়ে যায়। আর চুলে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল নিস্তেজ ও নির্জীব দেখায়।

এখন অনেকে ভাবতে পারেন যে, তবে কী শীতকালে গরম পানিতে গোসল করা যাবে না! ঠিক তা নয়। এটা ঠিক যে, একেবারে গরম পানি শরীরে না দেওয়ায় ভালো। তবে ঠান্ডা পানির সঙ্গে গরম পানি মিশিয়ে গোসল করতে পারে। এতে আপনার ত্বক ও চুল দুটোই ভালো থাকবে। সেই সঙ্গে ত্বকে সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর