মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অল্প শীতেই হাত পা ঠাণ্ডা হয়ে যায় কেন

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : December 4, 2024
অল্প শীতেই হাত পা ঠাণ্ডা হয়ে যায় কেন

শীতকাল মানেই হাত পা ঠাণ্ডা হবেই। তবে অনেকের ক্ষেত্রে অল্প শীত পড়লেই হাত পা ঠাণ্ডা হয়ে যায়। গরম করার চেষ্টা করলেও কিছুতেই হয় না। আপনারও যদি এমন হয় তবে সাবধান হতে হবে।

এর পেছনে ভিটামিন ও খনিজের ঘাটতি থাকতে পারে। আরো নির্দিষ্ট করে বললে ফোলেট, ভিটামিন বি১২, ভিটামিন সি এবং আয়রনের ঘাটতির কারণে এমনটা হতে পারে।

এ ছাড়া লোহিত রক্তকণিকার অভাব হলে, থাইরয়েড বেশি হলে, পর্যাপ্ত ঘুম না হলে ও শরীরের ওজন কমতে শুরু করলেও ঠাণ্ডার অনুভূতিটা অন্যদের থেকে তুলনামূলক বেশি হতে পারে।

এ বিষয়ে ডা. মোহাম্মদ মাহবুব বলেন, শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য একাধিক গ্রন্থি, মস্তিষ্ক ও রক্ত একসঙ্গে কাজ করে, যাকে বলে থার্মোরেগুলেশন।

শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব হলে শরীর শীতের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। তাই শরীরে ভিটামিনের অভাব মিটিয়ে ফেলতে হবে।

ভিটামিন বি১২-এর ঘাটতি

শরীরে লোহিত রক্তকণিকা তৈরি এবং ব্রেন ফাংশন ঠিকঠাক রাখার কাজে ভিটামিন বি১২-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেহে এই ভিটামিনের অভাব হলে অ্যানিমিয়া হতে পারে।

যে কারণে শরীরের সব জায়গায় রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছাতে পারে না। যে জন্য ঠাণ্ডার অনুভূতি বেশি হয়। হাত ও পায়ের তাপমাত্রা খুব কমে যায়। শরীরে এই ভিটামিনের ঘাটতি মেটানো খুবই জরুরি। সে ক্ষেত্রে মাছ, ডিম, মাংস ও দুগ্ধজাত খাবার বেশি করে খেতে হবে। তাতেই উপকার পাওয়া সম্ভব।

আয়রনের ঘাটতি

শরীরে আয়রন কম থাকলে রক্তস্বল্পতা হতে পারে। তাই প্রতিদিনের ডায়েটে অবশ্যই আয়রনসমৃদ্ধ ডাল, সবুজ শাক, ড্রাই ফ্রুট খেতে হবে। এতে দেহের আয়রনের ঘাটতি কমে যাবে। সমস্যার সমাধানও হবে সহজে।

হাইপোথাইরয়েড

হাইপোথাইরয়েড রোগীদেরও শীতের অনুভূতি বেশি। তাদের গরমেও শীত শীত অনুভব হয়। তাই এই অসুখ নিয়ে প্রথমেই সতর্ক হওয়া প্রয়োজন। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় জটিলতা বাড়বে।

লো ব্লাড প্রেশার

আমাদের শরীরে রক্ত চলাচল ঠিকমতো হলে উষ্ণতা বাড়ে। লো প্রেশার থাকা মানুষের শরীর সহজে গরম হয় না। তাই তাদের শীতের অনুভূতি বেশি। সাধারণ মানুষের তুলনায় এসব মানুষ শীতে বেশি কাবু হন। তাই আপনাকে অবশ্যই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে।

অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের সমস্যা

আমাদের রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে তাপ উৎপাদনকারী হরমোন বের হয়। তবে এডিসনস ডিজিজ হলে এই হরমোন কম বের হয়ে থাকে। সেই পরিস্থিতিতে ঠাণ্ডা লাগে খুব। তাই খুব ঠাণ্ডা লাগলে এ ধরনের মানুষকে সতর্ক হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর