শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

ব্যায়াম করলে কমে স্মৃতিভ্রমের ঝুঁকি

প্রতিনিধির নাম / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : December 8, 2024
ব্যায়াম করলে কমে স্মৃতিভ্রমের ঝুঁকি

শরীরচর্চা বা ব্যায়াম যে কোনো ব্যক্তিকে শুধু শারীরিকভাবে সুস্থ থাকতেই সাহায্য করে তা নয়। বরং, মানসিক বিভিন্ন রোগ থেকে মুক্তিলাভেও ব্যায়াম কার্যকর। তিয়ানজিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুকি ওয়াং এবং লিয়াও জু-এর একটি দীর্ঘ গবেষণা করেছেন মানসিক রোগ স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া নিয়ে। তাদের গবেষণায় জানা যায়, হৃদপিণ্ড এবং যকৃত সুস্থ থাকলে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কমে যায়। এমনকি কার্ডিওরসপিরেটরি ফিটনেস বজায় থাকলে যাদের পারিপারিকভাবে স্মৃতিভ্রমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের ঝুঁকিও আনুমানিক দেড় বছর পেছাতে পারে।

কার্ডিওরসপিরেটরি ফিটনেস বলতে বোঝায় শারীরিক ক্রিয়াকলাপের সময় ভালভাবে পেশীতে অক্সিজেন সরবরাহ করতে পারার পরিমাণ। তাই ব্যায়ামের সময় হার্ট এবং ফুসফুস শারীরিক সুস্থতার দিকে শরীরকে ধাবিত করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই কার্ডিওরেসপিরেটরি ফিটনেস হ্রাস পায়। ৭০ বছর বয়স হতে হতে প্রতি ১০ বছরে হৃদযন্ত্রের কর্মক্ষমতা শতকরা ২০ ভাগ করে কমতে শুরু করে।

তিয়ানজিয়ানের দুই গবেষক দীর্ঘ ১২ বছর ধরে গবেষণাটি চালিয়েছেন। ‘ইউকে বায়োব্যাঙ্ক’ এর ৩৯ থেকে ৭০ বছরের মধ্যবর্তী বয়সের ৬১ হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের উপর গবেষণা করা হয়েছে। তাদের হৃদযন্ত্রের অবস্থা পরীক্ষা করার জন্য একটি স্থির বাইকের উপর টানা ৬ মিনিটের জন্য ব্যায়াম করানো হয়েছিল।

এই পরীক্ষায় লক্ষ্য করা গেছে, যাদের কার্ডিওরেসপিরেটরি ফিটনেস বেশি, তাদের মস্তিষ্কের পরীক্ষায়ও কর্মক্ষমতা ভালো। তাদের সম্ভাব্য স্মৃতি, মৌখিক এবং সংখ্যার স্মৃতি এবং চিন্তা করার গতিও অধিক। এই ১২ বছরে ৫৩৩ জন ব্যক্তি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, যাদের কার্ডিওরেসপিরেটরি ফিটনেস ভালো ছিল, অন্য ব্যক্তিদের তুলনায় তাদের যেকোনো ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ৪০ ভাগ কম ছিল।

গবেষণায় আরও দেখা গেছে, সবল কার্ডিওরেসপিরেটরি ফিটনেসের জন্য ডিমেনশিয়ার প্রভাব দেড় বছর পর দেখা দিতে শুরু করে। এমনকি বংশগতির মাধ্যমে হওয়া আল্জাইমারের মতো বার্ধক্যজনিত স্নায়বিক অবক্ষয়মূলক রোগের ঝুঁকিও কমতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর