বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্যায়ামের আগে কোন কাজটি করলে শরীর চাঙ্গা হয়ে উঠবে?

প্রতিনিধির নাম / ৩০২ বার দেখা হয়েছে
আপডেট : December 9, 2024
ব্যায়ামের আগে কোন কাজটি করলে শরীর চাঙ্গা হয়ে উঠবে?

শরীরকে ফিট রাখতে সুষম খাবার যেমন জরুরি, তেমন নিয়ম মেনে শরীরচর্চা করাও প্রয়োজন। কিন্তু এখন শীতের সকালে লেপ-কম্বল ছেড়ে উঠে শরীরচর্চা করার ইচ্ছাও হচ্ছে না। তাছাড়া অনেকেই ভাবেন, শরীরচর্চা মানেই ভারী ব্যায়াম করতে হবে। তাতেই অর্ধেক উৎসাহ চলে যায়। তা কিন্তু একেবারেই নয়। আসলে শুরুটা ‘ওয়ার্ম আপ’ দিয়ে করলে শরীর নিমেষে চাঙ্গা হয়ে ওঠে।

সকাল সকাল ঘুম থেকে উঠে ১৫ মিনিট হাঁটাহাঁটি করলেও শরীর চনমনে হয়ে উঠবে। সারাদিনের কাজে শক্তি পাওয়া যায়। ওজন তো কমবেই, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। খিদে হবে, ঘুমও ভালো হবে। অসুখ-বিসুখ কম হবে, সহজে ক্লান্ত হয়ে পরবেন না।

ওয়ার্ম আপের আরও কিছু ভালো পদ্ধতি আছে। যেমন, একটু নিয়ম মেনে জগিং করুন। ২০ পা মেপে দুই প্রান্তে দুটি পানির বোতল রাখুন বা দাগ কেটে নিন। এবার শুরুর প্রান্ত থেকে জগিং করতে করতে শেষ প্রান্তে যান। সেখানে দাঁড়িয়ে ৫-৬ বার লাফিয়ে নিন বা স্পট জগিং করে নিন। এবার আবার সেখান থেকে শুরুর প্রান্ত পর্যন্ত জগিং করতে করতে গিয়ে সেখানেও একই পদ্ধতি অনুসরণ করুন। যাওয়া-আসা মিলিয়ে মোট ১০-১৫ বার করুন। এই কাজ নিয়মিত করতে পারলে সারা শরীরের ব্যায়াম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর