মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে প্রতিদিন কি খেজুর গুড় খাওয়া ভালো?

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : December 9, 2024
শীতে প্রতিদিন কি খেজুর গুড় খাওয়া ভালো?

শীতকাল মানেই খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ এবং স্বাদের সঙ্গে এক গভীর সম্পর্ক। আমাদের দেশের বিভিন্ন জেলায় শীতকালে খেজুর গুড় তৈরির ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। প্রতিদিন রুটির সঙ্গে হোক কিংবা শীতের পিঠা-পায়েসে খেজুর গুড় থাকতেই হবে। তবে প্রতিদিন কি এই গুড় খাওয়া ভালো?

বিশেষজ্ঞদের মতে, খেজুর গুড় বা নলেন গুড়ে রয়েছে নানা পুষ্টি উপাদান। এটি হজমের সমস্যা দূর করে। এই গুড় কোষ্ঠকাঠিন্য, আমাশা, বদহজমের মতো অসুখে খুব কার্যকরী।

খেজুর গুড় আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে। কারণ এই খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই খেজুরের গুড় খেলে শরীরে রক্তশূন্যতাসহ আয়রনের ঘাটতিজনিত নানা অসুখ দূর হয়।

তাছাড়াও এই গুড় লিভার ভালো রাখতে সাহায্য করে। এই গুড়ে থাকে প্রচুর সোডিয়াম ও পটাসিয়াম। এই দুই উপাদান শরীরের পেশিকে শক্তিশালী করতে কাজ করে। নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে।

শুধু তাই নয় এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। পাশাপাশি এই গুড় ত্বকও ভালো রাখে। ব্রণ ও ফুসকুড়ি মতো সমস্যা দূর করতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর