শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

রোজ সকালে লেবু-মধু দিয়ে গরম পানি খেলে কি আসলেই মেদ ঝরে?

প্রতিনিধির নাম / ২৮৬ বার দেখা হয়েছে
আপডেট : December 11, 2024
রোজ সকালে লেবু-মধু দিয়ে গরম পানি খেলে কি আসলেই মেদ ঝরে?

বাড়তি ওজন নিয়ে বেশ অস্বস্তিতে আছে রিমা। প্রতিজ্ঞা নেওয়া হয়েই গেল, এই শীতে ওজন কমাবেই। কিন্তু কীভাবে? বান্ধবী শায়লা জানাল রোজ সকালে খালি পেটে লেবু-মধু মিশিয়ে গরম পানি খাওয়ার কথা। এই পানীয় খেলেই নাকি শরীরের সব চর্বি গলবে মাখনের মতো।

বর্তমানে অনেকেই ওজন ঝরানোর চিন্তা করেন। কেউ যান জিমে, কেউবা আবার ভরসা রাখেন ইন্টারনেটে ভাইরাল হওয়া কোনো ডায়েট চার্টে। বেশিরভাগ ডায়েট চার্টে থাকে খালি পেটে গরম পানিতে লেবু-মধু মিশিয়ে খাওয়ার কথা। আসলেই কি এই পানীয় মেদ কমায়? বিশেষজ্ঞরা কী বলছেন?

পুষ্টিবিদদের মতে, এই ধারণা মোটেই ঠিক নয়। ঘরোয়া কোনো পানীয়ই ফ্যাট গলাতে পারে না। সকালে লেবু-পানি খেলেই যে মেদ গলে যাবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, নিয়ম মেনে সঠিক খাদ্যাভ্যাস এসবও মানতে হবে। কেবল লেবু-পানি খেয়ে ওজন কমানো সম্ভব নয়।

বিশেষজ্ঞের মতে, শরীরের চারপাশে যে মেদ জমা হয়, তার মাত্রা কমানো যায় একমাত্র নিয়ম মেনে জীবনযাপন করলে। এর জন্য স্বাস্থ্যকর খাওয়াদাওয়া আর রোজ শরীরচর্চা জরুরি। কেবল ঘরোয়া পানীয়ের উপর ভরসা করলে চলবে না।

তবে কি লেবু-পানি উপকারী নয়?

রোজকার ডায়েটে লেবু রাখা ভীষণ জরুরি। লেবুতে রয়েছে ভিটামিন সি, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর চাঙ্গা রাখে, ত্বক ও চুলের জেল্লা বৃদ্ধি করে। তবে খুব বেশি গরম পানিতে লেবু মিশিয়ে খেলে তাতে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এতে আদতে কোনো লাভ হয় না।

লেবু-পানি খেতে হলে ঘরের তাপমাত্রায় রাখা পানিতে মিশিয়ে খান। অতিরিক্ত গরম পানিতে মেশালে মধুর গুণও নষ্ট হয়ে যায়। তাই মধু খেতে হলে ঈষদুষ্ণ পানিতে মিশিয়েই খাওয়া ভালো। শরীর চাঙ্গা রাখতে লেবু-মধুর পানীয় খেতেই পারেন। তবে এটি খেলেই যে ফ্যাট গলবে এমন আশা না করাই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর