বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শীতে সর্দি-জ্বর থেকে মুক্তি পেতে যেভাবে খাবেন রসুন

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : December 13, 2024
শীতে সর্দি-জ্বর থেকে মুক্তি পেতে যেভাবে খাবেন রসুন

শীতে সকালে খালিপেটে একটু রসুন খান। এমন পরামর্শ তো অনেকেই দিয়ে থাকেন। আয়ুর্বেদ মোতাবেক রসুনকে মহৌষধি বলে। অমৃত সমান এককোয়া রসুনের অনেক গুণ।

তবে রসুন কতটা খাবেন, কীভাবে খাবেন, কখন খাবেন, এসব জেনে রাখাটা ভীষণ জরুরি। রসুন রান্নায় দিলে পুষ্টির উৎস রূপে মানা হয়। হাড় জুড়তে সাহায্যকারী হিসেবে এর জুড়ি মেলা ভার। কণ্ঠকে ভাল করতেও রসুন ভীষণ উপকারী। অ্যামেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক রিপোর্টে রসুনের ব্যবহারকে অত্যন্ত গুণদায়ক বলে অ্যাখা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, শীতে কাঁচা রসুন খান যারা, তাদের সর্দি-জ্বর হওয়ার সম্ভাবনা ৬৩% কমে যায়।

রসুনে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অক্সিডেন্টের গুণ। ম্যাগনেশিসাম, ক্যালশিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিনের বি-এর আকর রসুন। রসুনে স্থিত এলিসিন রক্তের প্রবাহ বাড়াতে সহায়তা করে। তাহলে কি সবসময় রসুন খাওয়া শ্রেয়? সবাই কি খেতে পারেন?

আয়ুর্বেদ উদ্ধৃত করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউরিক অ্যাসিড ও কোলেস্টেরল সম্পর্কিত সমস্যা রয়েছে যাদের, তারা খালিপেটে দু কোওয়া রসুন সেবন করতে পারেন।

রাতে শোওয়ার সময় দু কোওয়া রসুন জলে ভিজিয়ে রাখতে পারেন। পরে সকালে খেতে হবে তা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে। কোনো অ্যালার্জির সমস্যা থাকলে আর কোনো ওষুধ চললে, অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর