মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বায়দূষণ থেকে ত্বক সুরক্ষিত রাখার উপায়

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : December 15, 2024
বায়দূষণ থেকে ত্বক সুরক্ষিত রাখার উপায়

শীত এলেই অবনতি হয় ঢাকার বায়ুমানের। স্বাস্থ্য সংশ্লিষ্টরা পরামর্শ দেন মাস্ক পরে বাইরে বের হতে। ঢাকার বাতাসে থাকে অতিক্ষুদ্র ধূলিকণা। ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোর কারণেই মূলত দূষিত হয় ঢাকার বাতাস। যে কারণে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় সবচেয়ে শীর্ষে উঠে আসে ঘনবসতিপূর্ণ ঢাকার নাম।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। এখন প্রায় প্রতিদিনই দূষিত বাতাসের তালিকার শীর্ষে আসছে ঢাকা।

বায়ুদূষণ ক্রমাগত বিশ্বব্যাপী মৃত্যু ও অক্ষমতার ঝুঁকির কারণগুলোর মধ্যে একটি। দীর্ঘদিন দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে একজন ব্যক্তি হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণে বিশ্বব্যাপী প্রতিবছর মূলত স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী বাধা পালমোনারি রোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসকষ্ট সংক্রমণের ফলে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

তবে বায়ুদূষণের প্রভাবে শুধু শরীর নয়, ক্ষতিগ্রস্ত হয় ত্বকও।

তাই ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে যারা কাজের প্রয়োজনে ঘরের বাইরে যান, তাদের জন্য এটি বেশি জরুরি। এক্ষেত্রে বাইরে থেকে বাসায় ফিরে নিতে হবে ত্বকের কিছু বাড়তি যত্ন।

জীবনযাপনে পরিবর্তন

ত্বকের খেয়াল রাখার জন্য অনেকে শুধু প্রসাধনী ব্যবহারেই গুরুত্ব দেন। তবে এমনটি করলে চলবে না।

জীবনযাপনেও বদল আনতে হবে। বিশেষ করে খাদ্যাভাসে সতর্ক থাকা জরুরি। বাইরের খাবার খাওয়া একেবারেই চলবে না। বেশি করে পানি পান করতে হবে। ফল খেতে হবে নিয়ম করে।

ক্লিনজিং

ত্বকের ধরন যেমনই হোক বাইরে থেকে ঘরে ফিরে ক্লিনজিং করা জরুরি। বিশেষ করে দূষণের প্রভাব যাতে ত্বকে না পড়ে সে জন্য ক্লিনজিং গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ফিরে তো বটেই, কোথাও না বেরোলেও দিনে অন্তত দু’বার ক্লিনজার ব্যবহার করা ত্বকের জন্য ভালো।

সানস্ক্রিন

শীত এসে গেছে মানেই সানস্ক্রিনের পাট চুকে গেল এমন ভাবনা ভুল। শীত আর বায়ুদূষণ থেকে ত্বকের অন্যতম রক্ষাকবচ সানস্ক্রিন। সানস্ক্রিন রোদের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক নিরাপদে রাখে। তাছাড়া বায়ুদূষণের প্রভাবও ত্বকে সরাসরি পড়তে দেয় না সানস্ক্রিন।

ময়শ্চারাইজার

মৌসুম বদলের পাশাপাশি বায়দূষণ বেড়ে যাওয়ায় ত্বকের বাড়তি খেয়াল রাখতে হবে। এক্ষেত্রেও ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বক ভেতর থেকে কোমল রাখতে ময়শ্চারাইজিং গুরুত্বপূর্ণ। তাছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর