মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চোখের পাপড়ি ঝরে যাচ্ছে?

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : December 16, 2024
চোখের পাপড়ি ঝরে যাচ্ছে?

বর্তমান জীবনযাত্রার ফলে আমাদের স্বাস্থ্যের সঙ্গে ত্বকেরও নানা সমস্যা দেখা যায়। তবে এসবের মধ্যেই সৌন্দর্য্য বাড়িয়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। চোখ মুখের সবচেয়ে সুন্দর একটি অংশ। চোখের পাপড়ি এবং ভ্রু মুখের সৌন্দর্য বাড়ায়। লম্বা ও পুরু চোখের পাপড়ি এবং ভ্রু আপনার চোখকে বড় এবং আরও আকর্ষণীয় করে তোলে। সঙ্গে আপনার মুখে একটি ভিন্ন মাত্রাও যোগ করে। চোখের সৌন্দর্য্য বাড়াতে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

নারকেল তেল: চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে নারকেল তেল খুবই কার্যকর। অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল চোখের পাপড়িকে পুষ্ট করে এবং তাদের শক্তিশালী করে। প্রতিদিন ঘুমানোর আগে একটি কটন বাডের সাহায্যে চোখের পাপড়ি এবং ভ্রুতে নারকেল তেল লাগান।

অ্যালোভেরা জেল : অ্যালোভেরা জেল অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ, যা চোখের পাপড়িকে পুষ্ট ও শক্তিশালী করে। অ্যালোভেরা জেল চোখের পাপড়ি ময়েশ্চারাইজ করে এবং শুষ্ক হতে বাধা দেয়। প্রতি রাতে ঘুমানোর আগে চোখের পাপড়ি এবং ভ্রুতে অ্যালোভেরা জেল লাগান।

ভিটামিন-ই তেল : ভিটামিন-ই তেল চোখের পাপড়িকে শক্তিশালী করে এবং বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চোখের পাপড়ি ও ভ্রুতে তেল লাগান।

বাদাম তেল: বাদাম তেল চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে সহায়তা করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখের পাপড়ি এবং ভ্রুতে বাদামের তেল লাগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর