সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুল কালো করার ঘরোয়া উপায়

প্রতিনিধির নাম / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট : December 21, 2024
চুল কালো করার ঘরোয়া উপায়

বয়সের সঙ্গে সঙ্গে আমরা স্বাভাবিকভাবেই ধূসর চুলের সাক্ষী থাকি। বর্তমানে আমাদের জীবনযাপন এবং আমাদের চারপাশের বায়ুর গুণমানের কারণে, বলিরেখা এবং সাদা চুলের উপস্থিতি আরও সাধারণ হয়ে উঠছে। তবে কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে চুলের অকাল সাদা হওয়া নিয়ন্ত্রণ করতে পারেন এবং দীর্ঘ সময়ের জন্য আপনার চুলকে প্রাকৃতিকভাবে কালো রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চুল কালো রাখার কিছু ঘরোয়া উপায়।

কারি পাতা

কারি পাতা প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা চুলের ফলিকলে মেলানিন উৎপাদন পুনরুদ্ধার করে। কারি পাতার সঙ্গে নারিকেল তেলের সাথে মিশ্রিত করে এই ঘরে তৈরি তেলটি তৈরি করুন এবং প্রয়োগ করা শুরু করুন।

আমলকির তেল বা গুঁড়া

আপনার সাদা চুল ঢাকতে আমলকি তেল বা পাউডার ব্যবহার করা শুরু করুন। এর উচ্চ ভিটামিন সি কন্টেন্ট চুলের পিগমেন্টেশন এবং অকালে পেকে যাওয়া রোধ করে। পরিবর্তন দেখতে আপনি কেবল আমলকি তেল ম্যাসাজ করতে পারেন বা পাউডার ব্যবহার করে চুলের মাস্ক তৈরি করতে পারেন।

ব্ল্যাক টি

চায়ে সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন থাকে যা চুলকে কালো করে। চুল কালো রাখতে নিয়মিত ব্ল্যাক টি পান করতে পারেন। এছাড়া চুলেও ব্যবহার করতে পারেন। চা পাতা ফুটেয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। এরপর চুলে ব্যবহার করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এবং কিছু দিনের মধ্যে পরিবর্তন দেখুন।

পেঁয়াজের রস

ক্যাটালেস এনজাইম সমৃদ্ধ পেঁয়াজ চুল প্রাকৃতিকভাবে কালো করতে পারে। পেঁয়াজের রস বের করে নিন। এরপর নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে রেখে দিন আধা ঘণ্টার মতো। এরপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে এটি ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলেই উপকার পাবেন।

মেহেদি হেয়ার মাস্ক

মেহেদি একটি প্রাকৃতিক রঞ্জক যা চুলকে শক্তিশালী এবং পুষ্ট করে, সামান্য পানিতে মেহেদির গুঁড়া মিশিয়ে ব্যবহার করলে তা আপনার চুলে যাদুকরী পরিবর্তন আনতে পারে। হেয়ার মাস্কটি চুলে ব্যবহার করে কয়েক ঘণ্টা রেখে দিন এবং পেস্টটি ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করে আপনার চুলের রঙের পরিবর্তন দেখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর